মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

পে-স্কেলে বেতন বাড়ছে ৯০ শতাংশ, যারা পাবেন বেশি সুবিধা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে তাদের জন্য জাতীয় বেতন কমিশন তাদের সুপারিশমালা চূড়ান্ত করেছে। জানা গেছে, বর্তমান ১৬টি গ্রেড কাঠামো অপরিবর্তিত রেখে গ্রেডভেদে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন সর্বোচ্চ প্রায় ৯০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে।

কমিশন সূত্রে জানা গেছে, বেতন কাঠামোর চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং আগামী সপ্তাহে তা আনুষ্ঠানিকভাবে অর্থ উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে।

নবম পে-স্কেল প্রণয়নের শুরু থেকেই গ্রেড সংখ্যা কমানোর দাবি উঠলেও দীর্ঘ আলোচনা ও পর্যালোচনার পর বিদ্যমান ১৬ গ্রেড কাঠামো বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। চূড়ান্ত সুপারিশ অনুযায়ী, বেতন বৃদ্ধির ক্ষেত্রে সবচেয়ে বেশি সুবিধা পাবেন নিম্ন ও মধ্যম স্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

সুপারিশমালায় শিক্ষকদের জন্য পৃথক বেতন কাঠামো প্রণয়নের প্রস্তাবও রাখা হয়েছে। পাশাপাশি বিভিন্ন ভাতা ও সুযোগ-সুবিধা পুনর্মূল্যায়নের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে, যা দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের বিভিন্ন অংশের দাবি ছিল।

অর্থ উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর তা অর্থ মন্ত্রণালয়ে যাচাই-বাছাই করা হবে। এরপর উপদেষ্টা পরিষদের অনুমোদন সাপেক্ষে নতুন পে-স্কেল বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সংশ্লিষ্টদের মতে, নতুন বেতন কাঠামো অনুমোদিত হলে এটি কয়েক দশকের মধ্যে সরকারি চাকরিজীবীদের জন্য সবচেয়ে বড় কাঠামোগত পরিবর্তন হিসেবে বিবেচিত হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102