বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সংসদে অসুস্থ হওয়া বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী বৃষ্টিভেজা দিনে পাতে ধোঁয়া ওঠা খিচুড়ি যেন বাঙালির পরম আবেগ হঠাৎ ব্লাড প্রেশার ওঠানামা করলে কী করণীয় যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে আনা হোক : রুমিন ফারহানা বজ্রপাত হওয়ার সময় কী করেন বিমানের পাইলটরা কখন গোসল করা স্বাস্থ্যের জন্য বেশি উপকারী, বিশেষজ্ঞরা কী বলছেন ? ৮ বছরের শিশুকে ধর্ষণের মামলায় যুবকের যাবজ্জীবন ব্যাংকে বোনের কঙ্কাল নিয়ে যাওয়া ভাই পেলেন ৪০ হাজার টাকা ‘হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার’ ঈশ্বরের কাছে প্রার্থনা বাংলাদেশ-ভারত সম্পর্ক যেন ভালো না হয়: আসামের মুখ্যমন্ত্রী

‘এই ভালোবাসা মরণের আগ পর্যন্ত থাকবে’

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

পৃথিবীতে অনেকেই ভালোবেসেছেন। এ জীবনে যারা অনেক বেশি ভালোবেসেছেন, যারা অন্ধের মতো বিশ্বাস করে ভালোবেসেছে তারা কি ফল পেয়েছে? শুধু বলব আমার বাচ্চার বাবা অনেক বেশি ভালো থাকুক। তার জন্য মন থেকে অনেক দোয়া। বিবাহবিচ্ছেদের পর ভালোবাসা ও দ্বিতীয় স্বামীকে নিয়ে এভাবেই বললেন শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা।

মাস দুয়েক আগে দ্বিতীয় স্বামী সানাউল্লাহ নূর সালমাকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন। ডিভোর্স নিয়ে তিনি জানান, মতের মিল না হওয়াতে তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। অনেক দিন ধরেই তারা আলাদা থাকছেন। শুরুতে বিবাহবিচ্ছেদের কথা শিকার না করলেও অবশেষে বিচ্ছেদের কথা রূপালী বাংলাদেশকে জানালেন তারা।

সালমা রূপালী বাংলাদেশকে বলেন, ‘তাকে ভালোবেসে বিয়ে করেছিলাম। কিন্তু মতের অমিলের কারণে সেই ভালোবাসা টিকিয়ে রাখা সম্ভব হয়নি। কাউকে এখানে দায়ী করব না। মৃত্যুর আগ পর্যন্ত তার প্রতি আমার দোয়া থাকবে।’

দীর্ঘ সম্পর্কের ইতি টানলেন সালমা। ভালোবেসে বিয়ে করে ঠকেছেন শিকার না করলেও কণ্ঠে তারই সুর পাওয়া গেছে। সালমা বললেন, ‘আমার ভালোবাসার মধ্যে কোনো ভুল নেই। আমার ভালোবাসার মধ্যে কোনো অনুতাপ নেই। আমার ভালোবাসা খুবই সুন্দর এবং মধুর। এবং এই ভালোবাসা ঈশ্বর প্রদত্ত। এই ভালোবাসা মরণের আগ পর্যন্ত থাকবে। আমি দোয়া করি উনি ভালো থাকুক।’

২০১৮ সালের বছরের শেষ দিনে ৩১ ডিসেম্বর পারিবারিকভাবে বিয়ে হয় সালমা ও সানাউল্লাহ নূরের। এক বছর পর বিয়ের খবর দেন তারা। অষ্টম বিবাহবার্ষিকীর আগের দিন এলো তাদের বিচ্ছেদের খবর।

এর আগে, ২০১১ সালে রাজনীতিবিদ শিবলী সাদিকের সঙ্গে বিয়ে হয় সালমার। ২০১৬ সালের ২০ নভেম্বর বিবাহবিচ্ছেদ হয় তাদের। সেই সংসারে স্নেহা নামে সালমার এক কন্যাসন্তান রয়েছে। দ্বিতীয় সংসারেও এক কন্যাসন্তান রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102