মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
গঙ্গামতির সংরক্ষিত ম্যানগ্রোভ বনের পাশেই তোলা হচ্ছে স্থাপনা ফিল্ড ফায়ারিংয়ে দুই সেনাসদস্য নিহত: স্বজনদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ইনোভেশন ফেয়ারে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ আটক ৫ পাঁচবিবিতে আর্থিক অন্তর্ভুক্তিবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় বিআরটিসি বাসের চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী শুভঙ্করের মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড দৃশ্য নিয়ে বিতর্ক-স্ট্যান্টবাজি, ‘আমরা ভাইরাল’ পর্দায় আসছে কবে? চায়ের দোকানের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্কিত ব্যবসায়ী-পথচারীরা

ভারতের সহযোগিতায় নির্বাচন বানচালের ষড়যন্ত্রে আ.লীগ : এনসিপি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

আওয়ামী লীগ ভারতের সহযোগিতায় নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে তিনি এ অভিযোগ করেন।

পাটওয়ারী জানান, নির্বাচনের নিরাপত্তা নিয়ে এখনো উদ্বেগ ও সংশয় আছে। শরীফ ওসমান হাদি হত্যায় আওয়ামী লীগের যোগসাজশ আছে। এটাও নির্বাচন পেছানোর ষড়যন্ত্র।

এনসিপির এই নেতা আরও জানান, কারো সাথে জোট নয়, এনসিপি নিজস্ব প্রতীকেই নির্বাচনে অংশ নেবে। আর আসন সমঝোতা হলেও ‘শাপলা কলি’ প্রতীকেই নির্বাচন করবেন তারা।

এনসিপি আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার পক্ষে বলেও মন্তব্য করেন তিনি। পাটওয়ারী জানান, দলটির প্রত্যাশা—নির্বাচন কমিশনের ভুলের কারণে নির্বাচনের তারিখ যাতে পিছিয়ে না যায়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102