মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
অটোরিকশা থেকে পড়তেই শিক্ষিকাকে পিষে দিল সিএনজি সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের স্ত্রীকে ২ বছরের কারাদণ্ড ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান ভস্মীভূত গঙ্গামতির সংরক্ষিত ম্যানগ্রোভ বনের পাশেই তোলা হচ্ছে স্থাপনা ফিল্ড ফায়ারিংয়ে দুই সেনাসদস্য নিহত: স্বজনদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ইনোভেশন ফেয়ারে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ আটক ৫ পাঁচবিবিতে আর্থিক অন্তর্ভুক্তিবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় বিআরটিসি বাসের চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী শুভঙ্করের

নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের নিরপেক্ষতা চায় জামায়াত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

জাতীয় নির্বাচনের আগে, চলাকালীন ও পরে আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশের কঠোর নিরপেক্ষতা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মিয়া গোলাম পরওয়ার।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আহ্বান জানান তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, কারো বিরুদ্ধে হিন্দু ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেলে সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

নির্বাচনি প্রচারণাকালে গোয়েন্দা নজরদারি জোরদারের আহ্বান জানিয়ে তিনি বলেন, খুলনা মহানগর পুলিশের পক্ষ থেকে তাকে ইতোমধ্যে একজন অস্ত্রধারী নিরাপত্তাকর্মী দেওয়া হয়েছে। তবে, মহানগর এলাকার বাইরে সফরের সময় পুলিশ ও গোয়েন্দা নজরদারি আরও বাড়ানোর দাবি জানান তিনি।এ সময় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অভিযোগ করে বলেন, গত ৩১ অক্টোবর ডুমুরিয়া উপজেলায় স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত একটি হিন্দু সমাবেশের পর কিছু প্রার্থীর সমর্থকরা হিন্দু ভোটারদের হুমকি দিচ্ছে।

পুলিশ কর্মকর্তারা তাকে আশ্বস্ত করে বলেন, যেকোনো ধরনের ভয়ভীতি উপেক্ষা করে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ।

সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও খুলনা জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, নির্বাহী পরিষদ সদস্য আবু ইউসুফ মোল্লা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102