বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
নারিকেল পাড়া নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১ ভেঙে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভা, আর মুখ্যমন্ত্রী নেই মমতা হরমুজ প্রণালির কাছে এখনো আটকে আছে ১৬০০ জাহাজ শাপলা চত্বরের মামলায় দীপু মনিসহ তিনজনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দ্বিতীয় বিয়ে নিয়ে সমালোচনার জবাব দিলেন মাদানী প্রকাশ্যে ক্ষমা চাইলেন হাসিনা সরকার রাজধানীতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শ, প্রাণ গেল দোকান কর্মচারীর আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সর্বোচ্চ সজাগ থাকতে হবে : ডিএমপির কমিশনার জুন পর্যন্ত স্কাইবাসের যেসব ফ্লাইট বাতিল, যাত্রীদের অর্থ ফেরত দেবে ছাত্রীকে অন্তঃসত্ত্বা করার মামলায় মাদ্রাসাশিক্ষক ৩ দিনের রিমান্ডে

‘ফেব্রুয়ারির নির্বাচন জাতির কাছে ইতিহাস হয়ে থাকবে’

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উৎসবমুখর হবে। এ নির্বাচন জাতির কাছে ইতিহাস হয়ে থাকবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (৩ ডিসেম্বর) সকালে মিরপুর সেনানিবাসস্থ ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ কমপ্লেক্সে অনুষ্ঠিত ন্যাশনাল ডিফেন্স কোর্স ২০২৫ এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স ২০২৫ এর কোর্স সমাপনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, আগামী ফেব্রুয়ারির নির্বাচন ঐতিহাসিক ও উৎসবমুখর করতে সশস্ত্র বাহিনী বড় ভূমিকা রাখবে।

দেশের যুগোপযোগী উন্নয়ন ও জাতীয় স্বার্থ রক্ষায় নিজেদের জ্ঞান এবং প্রজ্ঞা সর্বোত্তমভাবে প্রয়োগ করতে সশস্ত্রবাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

প্রধান উপদেষ্টা সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করার জন্য অংশগ্রহণকারী কোর্স সদস্যদের আন্তরিক অভিনন্দন জানান।তিনি আশা প্রকাশ করেন, বছরব্যাপী নিষ্ঠা ও অধ্যবসায়ের মাধ্যমে অর্জিত জ্ঞান এবং অভিজ্ঞতা জাতীয় উন্নয়ন, নীতি প্রণয়ন ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে কার্যকরি ভূমিকা রাখবে।

এ ছাড়াও, প্রধান উপদেষ্টা বন্ধুপ্রতিম দেশের কোর্স সদস্যদেরও ন্যাশনাল ডিফেন্স কলেজ, বাংলাদেশ এ প্রশিক্ষণ গ্রহণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আশাবাদ ব্যক্ত করেন যে, ধারাবাহিকভাবে তাদের এ কোর্সে অংশগ্রহণ, বাংলাদেশ ও সংশ্লিষ্ট দেশসমূহের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102