মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
গণতান্ত্রিক আন্দোলনের শহিদ-আহতদের পরিবারের পাশে দাঁড়াতে হবে: জাহিদ হোসেন ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন অভিনেত্রী আজমেরী হক বাঁধন দেশে ফিরে যা বললেন অভিনেতা সাদেক বাচ্চুকে কেন পাথর ছুড়ে মেরেছিল দর্শক? গুলশানে আ.লীগের মিছিল, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট করার পরিকল্পনা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী মৌলভীবাজারে চোরাই মোটরসাইকেলসহ ২৮ মামলার আসামি গ্রেপ্তার ফ্যাসিস্ট আ.লীগের নেতাকর্মীদের বিচারে ব্যর্থ হলে ভীরুতার পরিচয় দেব বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে : এটিএম আজহার

জাতীয় পরিচয়পত্রে কোন তথ্য পরিবর্তন করা যাবে, কোনটি যাবে না

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

নির্বাচন কমিশন (ইসি) স্পষ্ট করেছে, জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) কোন তথ্য পরিবর্তন করা সম্ভব এবং কোন তথ্য পরিবর্তন করা যাবে না। সোমবার (১ ডিসেম্বর) কমিশনের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন ইসির সচিব আখতার আহমেদ।

সচিব আখতার আহমেদ জানান, আপাতত এনআইডিতে ব্যক্তির নাম, জন্ম তারিখ, বাবার নাম, মায়ের নাম, পেশা, ভোটার ঠিকানা এবং ছবি- এই সাতটি তথ্য পরিবর্তন করা যাবে না।

তবে, স্বামী বা স্ত্রীর নাম, বৈবাহিক অবস্থা, জরুরি প্রয়োজনে ধর্ম, প্রতিবন্ধকতার ধরন এবং ফোন নম্বরের মতো কিছু তথ্য পরিবর্তন করা সম্ভব। তিনি বলেন, ‘শিক্ষাগত যোগ্যতা, প্রযোজ্য ক্ষেত্রে ধর্ম, প্রতিবন্ধকতার ধরন এবং ফোন নম্বর সংশোধন করতে সুবিধা দেওয়া হয়েছে। বিশেষ করে ফোন নম্বর পরিবর্তনের ক্ষেত্রে সমস্যা থাকলে সেটি সংশোধন করা যাবে।’

প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময়সীমা আরও এক সপ্তাহ বাড়িয়ে ২৫ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে বলেও জানান সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ‘প্রবাসী ভোটারদের সুবিধার জন্য কমিশন ভোটার নিবন্ধনের সময়সীমা এক সপ্তাহ বাড়িয়েছে। তবে ভোটার তালিকা চূড়ান্ত করার আগে সাতটি নির্দিষ্ট তথ্য পরিবর্তন করা যাবে কি না- তা পরে সিদ্ধান্ত নেবে কমিশন।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102