মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
গণতান্ত্রিক আন্দোলনের শহিদ-আহতদের পরিবারের পাশে দাঁড়াতে হবে: জাহিদ হোসেন ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন অভিনেত্রী আজমেরী হক বাঁধন দেশে ফিরে যা বললেন অভিনেতা সাদেক বাচ্চুকে কেন পাথর ছুড়ে মেরেছিল দর্শক? গুলশানে আ.লীগের মিছিল, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট করার পরিকল্পনা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী মৌলভীবাজারে চোরাই মোটরসাইকেলসহ ২৮ মামলার আসামি গ্রেপ্তার ফ্যাসিস্ট আ.লীগের নেতাকর্মীদের বিচারে ব্যর্থ হলে ভীরুতার পরিচয় দেব বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে : এটিএম আজহার

এভারকেয়ার হাসপাতালে নিরাপত্তা জোরদার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসা চলাকালে হাসপাতালটিতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের মূল ফটকের দুই পাশে ব্যারিকেড বসানো হয়েছে। নিরাপত্তাজনিত কারণে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ছাড়া কাউকে ভিড় করতে দেওয়া হচ্ছে না।

হাসপাতাল সূত্র এবং উপস্থিত পুলিশ সদস্যদের বরাতে জানা গেছে, সোমবার গভীর রাত ২টার দিকে প্রধান ফটকের সামনে ব্যারিকেড স্থাপন করা হয়। রোগী ও স্বজনদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং আশপাশে অযাচিত ভিড় ঠেকাতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। একইসঙ্গে খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দেওয়া হচ্ছে।এদিকে, খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে সোমবার গভীর রাতে হাসপাতালে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে ছিলেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তারা হাসপাতালের মেডিকেল টিমের সঙ্গে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে আলোচনা করেন। তবে হাসপাতাল ত্যাগ করার সময় মির্জা ফখরুল সাংবাদিকদের কোনো মন্তব্য করেননি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102