মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
গণতান্ত্রিক আন্দোলনের শহিদ-আহতদের পরিবারের পাশে দাঁড়াতে হবে: জাহিদ হোসেন ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন অভিনেত্রী আজমেরী হক বাঁধন দেশে ফিরে যা বললেন অভিনেতা সাদেক বাচ্চুকে কেন পাথর ছুড়ে মেরেছিল দর্শক? গুলশানে আ.লীগের মিছিল, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট করার পরিকল্পনা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী মৌলভীবাজারে চোরাই মোটরসাইকেলসহ ২৮ মামলার আসামি গ্রেপ্তার ফ্যাসিস্ট আ.লীগের নেতাকর্মীদের বিচারে ব্যর্থ হলে ভীরুতার পরিচয় দেব বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে : এটিএম আজহার

অবস্থার অবনতি, ভেন্টিলেশনে খালেদা জিয়া

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) দুপুরে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

আহমেদ আজম খান বলেন, ‘বেগম জিয়ার অবস্থা গতকাল গভীর রাত থেকে আবারও ক্রিটিকাল। রাতেই তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়েছে।’

এর আগে গত রোববার (২৩ নভেম্বর) রাত ৮টায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। তিনি বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে রয়েছেন। ইতোমধ্যে বেশ কয়েকটি পরীক্ষা করানোর পর চিকিৎসকরা জানিয়েছেন তার ফুসফুস ও হার্টে সংক্রমণ হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকাদার ছাড়াও মেডিকেল বোর্ডে রয়েছেন অধ্যাপক এফএস সিদ্দিকী, ডা. জাফর ইকবাল, ডা. জিয়াউল হক, ডা. মামুন আহমেদ ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল ইসলাম।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102