বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩০.২৫ বিলিয়ন ডলার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, রিজার্ভের পরিমাণ এখন দাঁড়িয়েছে ৩০ দশমিক ২৫ বিলিয়ন মার্কিন ডলার, যা টাকার অঙ্কে প্রায় ৩ হাজার ২৫ কোটি ডলারের সমপরিমাণ।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় ব্যাংক নিজেই বাজার থেকে ডলার কিনে রিজার্ভ বাড়িয়েছে। গতকাল রোববার (১০ আগস্ট) ১১টি ব্যাংক থেকে মোট ৮ কোটি ৩০ লাখ ডলার কেনা হয়েছে। প্রতি ডলারের বিনিময় হার ছিল ১২১ দশমিক ৪৭ টাকা থেকে ১২১ দশমিক ৫০ টাকা।

এর আগে ২৩ জুলাই ১২১ টাকা ৯৫ পয়সা দরে বাংলাদেশ ব্যাংক ১ কোটি ডলার কেনে। এছাড়া ১৩ ও ১৫ জুলাইয়ের নিলামে কেনা হয় আরও ৪৮ কোটি ৬০ লাখ ডলার। চলমান ডলার নিলামপ্রক্রিয়ায় এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক মোট ৫৮ কোটি ডলার কিনেছে।

বিশ্লেষকদের মতে, রপ্তানি আয় ও রেমিট্যান্সের সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের এই সরাসরি ডলার কেনার কার্যক্রম সামগ্রিকভাবে রিজার্ভ স্থিতিশীল রাখতে সহায়তা করছে। তবে একই সঙ্গে বাজারে টাকার সরবরাহ ও বিনিময় হার ব্যবস্থাপনার দিকেও নজর রাখতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102