মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

পবিত্র কাবা শরীফ ধৌত করা হয়েছে

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে সৌদি আরবে অবস্থিত ইসলাম ধর্মের অন্যতম পবিত্র স্থান, পবিত্র কাবা শরীফ (বায়তুল্লাহ) ধৌত করা হয়েছে। দুই পবিত্র মসজিদের খাদেম বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের পক্ষ থেকে এই বছরের ধৌত কার্যক্রমের নেতৃত্ব দেন মক্কার উপ-আমির প্রিন্স সৌদ বিন মিশাল।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ জুলাই) প্রিন্স সৌদ মসজিদুল হারামে পৌঁছানোর পর জমজমের পানি ও গোলাপজল মিশ্রিত বিশেষ পানি দ্বারা কাবার অভ্যন্তর ধৌত করার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। ধৌত কার্যক্রম শুরু হয় গ্র্যান্ড মসজিদ এবং মসজিদে নববীর জেনারেল অথরিটির তত্ত্বাবধানে।

সাদা কাপড়ের টুকরো দিয়ে কাবার ভেতরের দেয়াল, মেঝে ও অন্যান্য স্থান পরিষ্কার করা হয়। এই ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববীর সুপ্রিম অথরিটির শীর্ষ কর্মকর্তারা, আন্তর্জাতিক ইসলামিক মিশনের প্রতিনিধি এবং সৌদি আরবে অবস্থানরত বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনের সদস্যগণ।

ঐতিহাসিক রীতি অনুসারে প্রতি বছর কাবা শরীফের ভেতর পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে সৌদি রাজপরিবার। এটি ইসলামি ঐতিহ্যের এক গর্বিত বহিঃপ্রকাশ হিসেবে বিশ্বব্যাপী মুসলিমদের নিকট অত্যন্ত সম্মানজনক একটি অনুষ্ঠান।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102