বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

ইরানকে পূর্ণ সমর্থন দিলো ব্রিকস নেতারা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫

ব্রিকস জোট আমেরিকার নীতি বিরোধী। এর সঙ্গে কোন দেশ যুক্ত হলে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। ব্রিকসের সম্মেলন চলাকালে এমন চোখ রাঙালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  তবে মার্কিন প্রেসিডেন্টের এমন হুমকি-ধমকিকে পাত্তাই দিলেন না জোটটির শীর্ষ নেতারা।

ব্রাজিলে সম্মেলন চলাকালে যৌথ বিবৃতি দিয়েছেন ব্রিকস জোটের শীর্ষ নেতারা। এতে ইরানে ইসরাইলি হামলার তীব্র নিন্দা করেছেন তারা। পাশাপাশি হামলাকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেন এসব নেতা। এদিন গাজায় ফিলিস্তিনি জনগণের ওপর ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদ করতেও পিছপা হননি জোটটির শীর্ষ  নেতারা।        

পাশাপাশি যুক্তরাষ্ট্রের শুল্ক বাড়ানোর হুঁশিয়ারিকে বুড়ো আঙ্গলু দেখিয়ে পাল্টা সমালোচনা করেছেন বিশ্বের ৪০ শতাংশ জিডিপির মালিক এসব দেশের নেতারা। ট্রাম্পের শুল্ক বাড়ানোর নীতিতে গভীর উদ্বেগ জানিয়ে তারা বলেছেন, এসব নিয়ম বিশ্ব বাণিজ্যে অনিশ্চয়তা সৃষ্টি করবে।  

বিশ্বের পাঁচটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র ব্রাজিলরাশিয়াভারতচীন এবং দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে ২০০৯ সালে গঠন করা হয় ব্রিকস জোট। পরে পূর্ণ সদস্য হিসেবে এই জোটে যোগ দেয় ইন্দোনেশিয়া, ইরান, মিশর, ইথিওপিয়া, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব।  

ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেইরোতে চলমান ১৭তম সম্মেলনে এবার সরাসরি যোগ দেয়নি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিন পিং। তবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মেলনে বক্তব্য রাখেন পুতিন।

ব্রিকস জোটের মূল লক্ষ্য পশ্চিমা আধিপত্যে ছেদ ঘটানো ও বৈশ্বিক বাণিজ্যে মার্কিন ডলারের পরিবর্তে একটি শক্তিশালী মুদ্রা ব্যবস্থার প্রচলন। জোটটি বিশ্বের প্রায় অর্ধেক মানুষের প্রতিনিধিত্ব করে। 

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102