বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

ইসলাম গ্রহণ করলেন জাপানি পর্ন তারকা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫

পর্ন তারকা হিসাবে কর্মজীবন শুরু করলেও অনেকেই পরবর্তীকালে অন্য জীবন বেছে নিয়েছেন। সেই তালিকায় এলেন জাপানি তারকা রায়ে লিল ব্ল্যাক। মূলত লিল ব্ল্যাক নামেই প্রাপ্তবয়স্কদের ছবিতে দেখা যেত তাঁকে। 

লিল সম্প্রতি শিরোনামে উঠে এসেছেন তাঁর পেশা এবং ধার্মিক পরিবর্তনের কারণে।

প্রাক্তন পর্ন তারকা জানিয়েছেন, বড়দের ছবি আর নয়। এবার আল্লাহর দেখানো পথে চলতে চান তিনি।
হঠাৎ কেন এই পরিবর্তন? লিলের দাবি, কিছুদিন আগে তিনি এক বন্ধুর সঙ্গে দেখা করতে মালয়েশিয়া যান। সেখানেই তাঁর মনস্তাত্বিক পরিবর্তন আসে।

লিলের দাবি, তাঁর জীবনে টাকা-পয়সা, খ্যাতি-যশ কোনও কিছুরই অভাব ছিল না। তবুও মন খালি খালি লাগত।
এই শূন্যতা ঘোচানোর জন্যেই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে দাবি তাঁর। তাঁর দাবি ২০২৪ সালে ধর্মান্তরিত হওয়ার পর থেকেই আল্লাহর সঙ্গে যোগাযোগ স্থাপিত হয়েছে।

নিজের নাম বদলে নূরে ইস্তেকবাল রেখেছেন তিনি।

তবে তাঁর এমন পরিবর্তন নিয়ে সন্ধিহান নেটিজেনদের একটি বড় অংশ। কেউ কেউ মনে করছেন এসব সস্তা জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা ছাড়া কিছুই নয়।
সমালোচকদের অবশ্য একহাত নিয়েছেন প্রাক্তন পর্ন তারকা। একটি ভিডিও করে দাবি করেছেন, “আমি মৃত্যুর পর জান্নাত যাব কি না, অথবা আমার পাপ ক্ষমার যোগ্য কি না, সেটা তোমাদের জানার বিষয় নয়। তোমরা নিজেদের সঙ্গে আল্লার সম্পর্কের উপর নজর দাও। আমি আমারটা বুঝে নেব, তোমাদের মাথা ঘামাতে হবে না।”
কিছুদিন আগেই কুয়ালালামপুরের শ্রী সেন্দায়ান মসজিদের সামনে বোরখা পরে রমজানে অংশ নিতে দেখা গিয়েছিল তাঁকে। সেই ভিডিও এবং ছবি দাবানলের মতো ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। এমনকী নিজের ‘পাপ’ স্খলনের জন্য তিনি বোরখা পরা এবং রোজাও রাখাও শুরু করেছেন বলে দাবি করেছেন প্রাক্তন পর্ন তারকা।

বর্তমানে ইনস্টাগ্রাম এবং টিকটকে কন্টেন্ট তৈরি করেন তিনি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102