বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

ইউক্রেনের হামলায় রুশ নৌ-বাহিনীর উপ-প্রধান নিহত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের হামলায় রুশ নৌ-বাহিনীর উপ-প্রধান মেজর জেনারেল মিখাইল গুদকভ নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ জুলাই) এ তথ্য নিশ্চিত করেন দেশটির পূর্বাঞ্চলীয় প্রিমোরস্কি অঞ্চলের গভর্নর ওলেগ কঝেমিয়াকো।

২০২২ সালে পূর্ণমাত্রায় ইউক্রেন যুদ্ধ শুরুর পর নিহত শীর্ষস্থানীয় রুশ সামরিক কর্মকর্তাদের মধ্যে গুদকভ একজন। তিনি রুশ নৌবাহিনীর উপপ্রধানের পাশাপাশি ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া ১৫৫তম ব্রিগেডের কমান্ডার ছিলেন। ওই অঞ্চলে গত বছর ইউক্রেন বড় ধরনের একটি সামরিক অভিযান শুরু করে।

গভর্নর কঝেমিয়াকো এক বিবৃতিতে জানান, তিনি গুদকভকে বীরত্বের পুরস্কার দিয়েছিলেন এবং তাদের মধ্যে বহু বছর ধরে ব্যক্তিগতভাবে যোগাযোগ ছিল।

গুদকভকে তিনি ‘দৃঢ়চেতা যোদ্ধা’ হিসেবে অভিহিত করে বলেন, ‘একজন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে সহযোদ্ধাদের সঙ্গে লড়াই করেই তিনি শহীদ হয়েছেন।’ তবে কীভাবে গুদকভের মৃত্যু হয়েছে, সে সম্পর্কে তিনি বিস্তারিত জানাননি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গুদকভের মৃত্যুর খবর নিশ্চিত করে জানিয়েছে, কুরস্ক অঞ্চলে যুদ্ধ চলাকালে তিনি নিহত হন। তবে ইউক্রেন এখনো আনুষ্ঠানিকভাবে এ নিয়ে কোনো মন্তব্য করেনি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102