শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
২১ দিন বন্ধ থাকার পর উৎপাদনে ফিরেছে ইস্টার্ন রিফাইনারি সংরক্ষিত আসনে ৫০ এমপির ৩৭ জনই কোটিপতি পরিবারের আজ যেমন থাকবে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকা হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর র‍্যাবের জন্য কেনা হবে ১৬৩ গাড়ি, ব্যয় ১২২ কোটি টাকা র‍্যাবের জন্য কেনা হবে ১৬৩ গাড়ি, ব্যয় ১২২ কোটি টাকা রাজধানীতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শ, প্রাণ গেল দোকান কর্মচারীর হাওরের পানিতে ভাসছে বিলকিসের স্বপ্ন, মাথায় কিস্তির চাপ প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ অ্যা প্ল্যানের’ বিষয়ে জানালেন অর্থ উপদেষ্টা হাওরের ৭ জেলায় হাজার কোটি টাকার ফসলের ক্ষতি

চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্ব পাচ্ছে নৌবাহিনী

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫

আগামী ৬ মাস বন্দর পরিচালনার দায়িত্ব নৌবাহিনী পাচ্ছে বলে জানিয়েছেন নৌ-পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। বুধবার (২ জুলাই) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিন এ কথা জানান।

তবে দীর্ঘমেয়াদে দুবাইভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে বন্দর পরিচালনার দায়িত্ব দেওয়ার বিষয়টি বিবেচনাধীন আছে বলেও জানান নৌ উপদেষ্টা।

বন্দর পরিচালনার ক্ষেত্রে নৌবাহিনী অভিজ্ঞ উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘বন্দরের এলাকায় নৌ-বাহিনীর ডকইয়ার্ড রয়েছে। সেটি তারা বন্দরের মধ্যেই সম্প্রসারণ করছে। নৌ-বাহিনী বন্দর পরিচালনার ক্ষেত্রে বেশি অভিজ্ঞ। তাদের নিজস্ব অপারেটর আছে।’

তিনি বলেন, ‘এখন একটি চিঠি দিয়ে বন্দর পরিচালনার জন্য নৌ-বাহিনীর সঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের একটি চুক্তি হবে। সাইফ পাওয়ারটেক ১৬-১৭ বছর বন্দরে কাজ করেছে। তাদের সহযোগিতা যাতে নৌ-বাহিনী পায় সে জন্য তারা কাজ করবেন বলে আমাকে বলেছেন।’

বন্দরের কারো চাকরি যাচ্ছে না জানিয়ে এম সাখাওয়াত হোসেন বলেন, ‘বন্দর পরিচালনার দায়িত্বে যেই আসুক না কেন, বন্দরের কারো চাকরি যাচ্ছে না। যে যেই পদে ছিলেন, সেই পদেই কাজ করবেন। কাউকে বাদ দেওয়া হবে না। আশা করি, সবাই সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন।’

উপদেষ্টা বলেন, ‘গতকাল সরকারের উচ্চপর্যায় থেকে অনুমোদন দেওয়া হয়েছে- বন্দরবিধি মোতাবেক প্রয়োজনে যেকোনো সময় অপারেটর নিয়োগ করতে পারবে, অপারেটরের সঙ্গে চুক্তি করতে পারবে।’

তিনি বলেন, ‘আমাদের সঙ্গে সাইফ পাওয়ারটেক অনেক বছর ধরে কাজ করে যাচ্ছিল। তাদের চুক্তির মেয়াদ শেষে আমরা ছয় মাস বাড়িয়েছিলাম। সেই ছয় মাস শেষ হবে আগামী ৭ জুলাই। আমরা তাদের আর মেয়াদ বাড়াচ্ছি না।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102