বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

আ.লীগের সময় জঙ্গি নাটক সাজিয়ে ছেলেপেলেদের মেরেছে : ডিএমপি কমিশনার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

হোলি আর্টিজান হামলার বর্ষপূর্তিতে মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, “বাংলাদেশে কোনো জঙ্গি নেই। আছে ছিনতাইকারী। আওয়ামী লীগের সময় জঙ্গি নাটক সাজিয়ে ছেলেপেলেদের মারা হয়েছে।”

২০১৬ সালের ১ জুলাই ঢাকার গুলশানের হোলি আর্টিজান বেকারিতে হামলায় ২০ জনকে হত্যা করে বাংলাদেশের পাঁচ তরুণ। ওই ঘটনায় আন্তর্জাতিক ইসলামিক স্টেট (আইএস) দায় স্বীকার করলেও বাংলাদেশের গোয়েন্দারা তখন বলেছিলেন, স্থানীয় নব্য জেএমবি গোষ্ঠী হামলা চালিয়েছে।

গত বছর পুলিশের সিটিটিসি প্রধান বলেছিলেন, হামলার পর জঙ্গি দমনে সাফল্য এলেও এর বীজ রয়ে গেছে। তবে এ বছর ক্ষমতা পরিবর্তনের পর পুলিশের শীর্ষ কর্মকর্তা বললেন, “জঙ্গি থাকলে নিয়ে ভাবব। এখন ঠেকাতে হবে ছিনতাই।”

হোলি আর্টিজান হামলার দিনটিকে ঘিরে প্রতিবছর গুলশানে নিহত পুলিশ কর্মকর্তাদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ করা হলেও এবার কোনো আনুষ্ঠানিক কর্মসূচি হয়নি বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102