শুক্রবার, ০৮ মে ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
২১ দিন বন্ধ থাকার পর উৎপাদনে ফিরেছে ইস্টার্ন রিফাইনারি সংরক্ষিত আসনে ৫০ এমপির ৩৭ জনই কোটিপতি পরিবারের আজ যেমন থাকবে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকা হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর র‍্যাবের জন্য কেনা হবে ১৬৩ গাড়ি, ব্যয় ১২২ কোটি টাকা র‍্যাবের জন্য কেনা হবে ১৬৩ গাড়ি, ব্যয় ১২২ কোটি টাকা রাজধানীতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শ, প্রাণ গেল দোকান কর্মচারীর হাওরের পানিতে ভাসছে বিলকিসের স্বপ্ন, মাথায় কিস্তির চাপ প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ অ্যা প্ল্যানের’ বিষয়ে জানালেন অর্থ উপদেষ্টা হাওরের ৭ জেলায় হাজার কোটি টাকার ফসলের ক্ষতি

ফের ছুটি নিয়ে চাকরিজীবীদের জন্য সুখবর

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ জুন, ২০২৫

আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহে সাপ্তাহিক দুদিন ছুটি মিলিয়ে টানা তিনদিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। আগামী ৬ জুলাই (রোববার) আশুরার সরকারি ছুটি। এর আগের দুদিন অর্থাৎ ৪ ও ৫ জুলাই (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকবে।

বৃহস্পতিবার (২৬ জুন) ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, দেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। ফলে শুক্রবার থেকে মহররম মাস শুরু হবে।

আগামী ৬ জুলাই (রোববার) পালিত হবে আশুরা। এদিন সন্ধ্যায় বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এবারের ঈদ-উল-আজহা উপলক্ষে ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিন ছুটি পেয়েছেন সরকারি চাকরিজীবীরা।

প্রথমে ঘোষণা করা হয় ৫ জুন থেকে ১০ জুন পর্যন্ত ঈদ-উল-আজহার ছুটি থাকবে। পরে অন্তর্বর্তীকালীন সরকার এই ছুটি ১০ দিন হবে বলে ঘোষণা করে।

তবে, ঈদের ছুটি শুরুর আগে ১৭ মে ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিন শনিবার সব সরকারি অফিস খোলা রাখা হয়।

এর আগে, গত ঈদ-উল-ফিতরে সরকারি ছুটি ছিল নয়দিন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102