বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

ব্যক্তি পর্যায়ে সিমের ব্যবহার আরও কমাচ্ছে সরকার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫

ব্যক্তি পর্যায়ে মোবাইল ফোন সংযোগ নেয়া আরও কমানোর সিদ্ধান্ত হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী একজন ব্যক্তি ১০টির পরিবর্তে ৫টি করতে যাচ্ছে সরকার।

সচিবালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের দশম সভায় মঙ্গলবার (২৪ জুন) এ সিদ্ধান্ত হয়।

বৈঠকে এক বছর পরপর সিম নবায়নের বিষয়েও আলোচনা হয়েছে। এটি বাস্তবায়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) দায়িত্ব দেয়া হয়েছে।

জানা গেছে, ব্যক্তি পর্যায়ে সিমের ব্যবহার কমানোর যৌক্তিকতা তুলে ধরে আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হয়। এতে বলা হয়, এক ব্যক্তির নামে বেশি সংযোগ নেয়ার সুযোগ থাকায় নানা ধরনের অনিয়ম হচ্ছে। নতুন নতুন সংযোগ ব্যবহারের মাধ্যমে চাঁদাবাজি ও ব্ল্যাকমেলের মতো ঘটনা ঘটছে।

বর্তমানে একজন গ্রাহক নিজের নামে সর্বোচ্চ ১০টি সংযোগ নিতে পারেন। এর আগে জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ড্রাইভিং লাইসেন্স, জন্মনিবন্ধন সনদ ও পাসপোর্ট দিয়ে সব অপারেটর মিলিয়ে ১৫টি সিম নেয়া যেত।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102