বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

মারা গেলেন মডেল ও আইনজীবী পিয়া জান্নাতুলের বাবা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫

অভিনেত্রী ও সুপ্রিম কোর্টের আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়ার বাবা মাহমুদ হাসান চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২৩ জুন) বিকেল ৫টায় খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পিয়া জান্নাতুলের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, মাহমুদ হাসান চৌধুরীর গলব্লাডারে গত রোববার অস্ত্রোপচার করা হয়। এরপর থেকে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টায় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে তার পরিবার।

পিয়ার পরিবারের পক্ষ থেকে মাহমুদ হাসান চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।

উল্লেখ্য, ২০০৭ সালে ‘মিস বাংলাদেশ’ নির্বাচিত হন পিয়া জান্নাতুল। এরপর র‍্যাম্প মডেলিংয়ের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন তিনি। বিজ্ঞাপনচিত্রের পাশাপাশি কাজ করেছেন বড় পর্দাতেও। ২০১২ সালে ‘চোরাবালি’ সিনেমার মধ্য দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। বর্তমানে তিনি আইন পেশার সঙ্গেও যুক্ত রয়েছেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102