বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

রামপুরা গ্রিডের ত্রুটি মেরামত, স্বাভাবিক হচ্ছে রাজধানীর বিদ্যুৎ পরিস্থিতি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫

রামপুরা গ্রিড উপকেন্দ্রের ত্রুটি মেরামত হয়েছে। ধীরে ধীরে রাজধানীর বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিসিজিসি)।

রোববার (২২ জুন) দিবাগত রাত ১২ টার পরে এ তথ্য নিশ্চিত করেছেন পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির মুখপাত্র এবিএম বদরুদ্দোজা খান।

তিনি বলেন, রামপুরা ২৩০/১৩২ কেভি গ্রিড সাবস্টেশনে অনাকাঙ্ক্ষিতভাবে সৃষ্ট ত্রুটি মেরামত করে রাত ১১টা ৪৫ মিনিটে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে পাওয়ার গ্রিড বাংলাদেশ। বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো ধাপে ধাপে সকল এলাকায় সংযোগ পুনঃস্থাপন করবে।
এর আগে রামপুরা গ্রিডে আকস্মিক কারিগরি ত্রুটির কারণে রাত ৯টা ৫০ মিনিট থেকে ঢাকার একাংশে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে গুলশান, বনানী, হাতিরঝিল, ফার্মগেট, কারওয়ানবাজার, রামপুরা, মগবাজার, সেগুনবাগিচা, বকশি বাজারসহ রাজধানীর বিভিন্ন স্থান অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে।
 
তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102