মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
যেভাবে মোশাররফ করিমের কাছ থেকে অভিনয় শিখবেন ফরিদগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান শরীফ খান গ্রেপ্তার দুই যুগ ধরে বিনা ভাড়ায় ব্যবসা করছে ২৮ দোকানদার কোনো উপসর্গ ছাড়াই মানুষ অন্ধ হতে পারে যে কারণে মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে স্কুল শিক্ষক আটক ইবিতে তালাবায়ে আরাবিয়ার উদ্যোগে ‘মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ মালয়েশিয়ায় প্রবাসীদের প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ দূতাবাসের ছাতকে পুলিশ হেফাজত থেকে হাজী স্বপনকে ছেড়ে দেওয়ার অভিযোগ আলফাডাঙ্গায় বিদ্যুৎ সাশ্রয় ও পরিবেশ রক্ষায় ছাত্রদলের সচেতনতামূলক লিফলেট বিতরণ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

জাফলংয়ে পাথর উত্তোলন বন্ধ, আসছে ইকো-ট্যুরিজম মহাপরিকল্পনা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫

সিলেটের জাফলংসহ পরিবেশগতভাবে সংবেদনশীল এলাকাগুলোর টেকসই উন্নয়নে পরিবেশবান্ধব ইকো-ট্যুরিজম মহাপরিকল্পনা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার জাফলং পরিদর্শনে এসে তিনি জানান, পাথর উত্তোলনের ইজারা বন্ধ থাকবে এবং শ্রমিকদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা রাখা হবে।

তিনি আরও বলেন, পরিবেশ, পর্যটন ও খনিজ মন্ত্রণালয়সমূহ যৌথভাবে পরিকল্পনাটি বাস্তবায়ন করবে। অতিরিক্ত পাথর ও বালু উত্তোলনে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় খনিজ উপদেষ্টা ফাওজুল কবির জানান, বন্ধ থাকা স্টোন ক্রাশারগুলো অপসারণ করা হবে।

পরিদর্শনকালে মন্ত্রিপরিষদের সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, বন কর্মকর্তা ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপদেষ্টাদ্বয় স্টোন মিউজিয়াম পরিদর্শন ও গাছ রোপণ কার্যক্রমেও অংশ নেন।

 

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102