বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

দেশে ফিরেছেন ৮৬০৬ জন হাজি, ২৩ জনের মৃত্যু

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

হজ শেষে দুদিনে ২২টি ফ্লাইটে দেশে ফিরেছেন আট হাজার ৬০৬ জন হাজি। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার ৮৩৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৭ হাজার ৭৬৯ জন। বৃহস্পতিবার (১২ জুন) সকালে হজ পোর্টালের ‘পবিত্র হজ-২০২৫’ প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

 

এবছর হজ পালন করতে গিয়ে সৌদি আরবে মোট ২৩ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। তাদের মধ্যে মক্কায় ১৫ জন, মদিনায় ৭ জন ও আরাফার ময়দানে একজন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন বলে হজ পোর্টাল থেকে জানা গেছে। গত ৫ জুন সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে মঙ্গলবার (১০ জুন)।

বুধবার মধ্যরাত পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪টি ফ্লাইটে এক হাজার ৪০৯ জন, সৌদি এয়ারলাইন্সের ৮টি ফ্লাইটে তিন হাজার ১৮৫ জন ও ফ্লাইনাস এয়ারলাইন্সের ১০টি ফ্লাইটে ৪ হাজার ১২ জন হাজি দেশে ফিরেছেন। ফিরতি ফ্লাইট শেষ হবে ১০ জুলাই।

এবার মোট বাংলাদেশি হজযাত্রীর (ব্যবস্থাপনা সদস্য সহ) সংখ্যা ৮৭ হাজার ১৫৭ জন। তিনটি এয়ারলাইন্সের মোট ২২৪টি ফ্লাইটে এ হজযাত্রীরা সৌদি আরবে গেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০৮টি ফ্লাইটে ৪২ হাজার ৪০৪ জন, সৌদি এয়ারলাইন্সের ৮৩টি ফ্লাইটে ৩১ হাজার ৬৭৬ জন ও ফ্লাইনাস এয়ারলাইন্সের ৩৩টি ফ্লাইটে ১৩ হাজার ৭৭ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছিলেন।

হজযাত্রীদের সৌদি যাওয়ার ফ্লাইট ২৯ এপ্রিল শুরু হয়। শেষ হয় ৩১ মে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102