বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

তাজউদ্দীন আহমদ ডিগ্রি কলেজের নাম পরিবর্তন হচ্ছে না : সংস্কৃতি উপদেষ্টা ফারুকী

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ২ জুন, ২০২৫

দেশজুড়ে বিতর্ক ও প্রতিবাদের পর গাজীপুরের কাপাসিয়ার শহীদ তাজউদ্দীন আহমদ ডিগ্রি কলেজের নাম পরিবর্তনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। সোমবার (২ জুন) বিকেল ৩টা ৪০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে এ তথ্য নিশ্চিত করেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

তিনি জানান, বিষয়টি শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার তাকে নিশ্চিত করেছেন। শিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যেই তাজউদ্দীন আহমদ ডিগ্রি কলেজের নাম না বদলানোর নির্দেশনা দিয়েছে, যা এখন প্রক্রিয়াধীন।

এর আগে গত বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে দেশের ৬৮টি সরকারি কলেজের নাম পরিবর্তন করা হয়, যার মধ্যে ছিল শহীদ তাজউদ্দীন আহমদ ডিগ্রি কলেজও। নতুন নাম নির্ধারণ করা হয়েছিল ‘কাপাসিয়া সরকারি ডিগ্রি কলেজ’।

এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করেন তাজউদ্দীনের ছেলে ও সাবেক প্রতিমন্ত্রী সোহেল তাজসহ দেশব্যাপী বহু নাগরিক। ফারুকীর স্ট্যাটাসে উঠে আসে কঠিন ভাষায় সমালোচনা, যেখানে তিনি বলেন—

“মুক্তিযুদ্ধের চাদরে ঢাকা যাবে না গুম, ব্যাংক লুট, ভোট গুম বা সরকারি খুন।”

এই সিদ্ধান্ত প্রত্যাহারে মুক্তিযুদ্ধ ও ঐতিহাসিক ব্যক্তিত্বের প্রতি জাতিগত শ্রদ্ধাবোধের জয় হয়েছে বলে মনে করছেন অনেকে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102