বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম

বিসিবির পরিচালক হলেন বুলবুল

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিয়ানক আমিনুল ইসলাম বুলবুল বিসিবির পরিচালক মনোনীত হয়েছেন। শুক্রবার (৩০ মে) বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোঃ আমিনুল ইসলাম এনডিসি এই সংক্রান্ত একটি চিঠি বিসিবি সিইও বরাবর প্রেরণ করেছেন। সেখানে এই সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নিদের্শক্রমে অনুরোধ করা হয়েছে।

বিসিবির পরিচালনা পর্ষদে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে দুই জন পরিচালক মনোনীত করা যায়। গতকাল রাতে জাতীয় ক্রীড়া পরিষদ ফারুক আহমেদের মনোনয়ন প্রত্যাহার করায় সেই পদ শূন্য হয়। সেই শূন্য পদের বিপরীতে আজ আমিনুল ইসলাম বুলবুলকে জাতীয় ক্রীড়া পরিষদ পরিচালক হিসেবে মনোনয়ন দিয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত আরেক জন পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।

গত বছরের আগস্টে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর নাজমুল হাসান পাপনের জায়গায় নতুন করে সভাপতির চেয়ারে বসেছিলেন ফারুক আহমেদ। আরেক আগস্ট আসার আগেই আবারও পালাবদল হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)।

৮ পরিচালকের অনাস্থা প্রদানের পর গতকাল (বৃহস্পতিবার) রাতে ফারুক আহমেদের কাউন্সিলর মনোনয়ন প্রত্যাহার করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। একইসঙ্গে সংস্থাটি আমিনুল ইসলাম বুলবুলকে নতুন করে কাউন্সিলর মনোনয়ন দেয়। আজ যার অনুমোদন দিয়েছে বিসিবি।

আজ (শুক্রবার) বিকেল সাড়ে চারটায় বিসিবির পরিচালনা পর্ষদের সভা রয়েছে। সেখানে নতুন সভাপতি হিসেবে বিসিবির দায়িত্ব নিতে পারেন আমিনুল ইসলাম বুলবুল।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102