শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৩৪ নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে মামলা সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো : নাহিদ ইসলাম রামপালে রেকর্ডীয় খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন গাজীপুরে গৃহবধূ মিম হত্যার ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি আলম গ্রেপ্তার বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দিপু সভাপতি, জালাল সম্পাদক বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক

সুন্দরবনে প্রবেশের ৩ মাসের নিষেধাজ্ঞা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫
সুন্দরবনে প্রবেশে তিন মাসের নিষেধাজ্ঞা জারি করেছে বন বিভাগ। পহেলা জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত এই বিধিনিষেধ বলবৎ থাকবে বলে জানিয়েছে সুন্দরবনের পশ্চিম বন বিভাগ।..

এ সময় বনজীবী ও পর্যটক—কোনো শ্রেণির মানুষকেই বনাঞ্চলে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় বনকে ‘বিশ্রাম’ দেওয়ার উদ্দেশ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে সুন্দরবনে প্রবেশে দুই মাসের নিষেধাজ্ঞা থাকলেও, ২০২১ সালে মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত অনুযায়ী তা বাড়িয়ে তিন মাস করা হয়।

সুন্দরবন সংশ্লিষ্ট রেঞ্জ কর্মকর্তারা গণমাধ্যমকে বলেন, জুন, জুলাই ও আগস্ট—এই তিন মাস সুন্দরবন থেকে সব ধরনের বনসম্পদ আহরণ এবং ইকো ট্যুরিজম কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।

এতে জাননো হয়, খুলনা বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমানের স্বাক্ষরিত নির্দেশনাটি গত ২৩ মে রেঞ্জ কর্মকর্তারা হাতে পেয়েছেন। এর পরিপ্রেক্ষিতে ২৬ মে থেকে সুন্দরবনে প্রবেশের জন্য অনুমতিপত্র (পাস) দেওয়া বন্ধ করে দিয়েছে বন বিভাগ।

বনবিভাগের কর্মকর্তারা আরও বলেন, যারা পূর্বে অনুমতি নিয়ে এখনও সুন্দরবনে অবস্থান করছেন, তাদের ৩১ মে’র মধ্যে বন এলাকা ত্যাগ করে লোকালয়ে ফিরতে বলা হয়েছে।

প্রসঙ্গত, বছরের অন্যান্য সময়ে হাজার হাজার বনজীবী সুন্দরবন থেকে মাছ, কাঁকড়া, গোলপাতা ও মধু সংগ্রহ করেন। তবে এই তিন মাসের নিষেধাজ্ঞা চলাকালে জীববৈচিত্র্য সংরক্ষণ ও প্রতিবেশ রক্ষায় এসব কার্যক্রম বন্ধ রাখা হয়। এ সময় বেকার হয়ে পড়া জেলেদের জন্য সরকার নির্ধারিত পরিমাণে চাল বরাদ্দ দিয়ে থাকে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102