শুক্রবার, ০৮ মে ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
২১ দিন বন্ধ থাকার পর উৎপাদনে ফিরেছে ইস্টার্ন রিফাইনারি সংরক্ষিত আসনে ৫০ এমপির ৩৭ জনই কোটিপতি পরিবারের আজ যেমন থাকবে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকা হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর র‍্যাবের জন্য কেনা হবে ১৬৩ গাড়ি, ব্যয় ১২২ কোটি টাকা র‍্যাবের জন্য কেনা হবে ১৬৩ গাড়ি, ব্যয় ১২২ কোটি টাকা রাজধানীতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শ, প্রাণ গেল দোকান কর্মচারীর হাওরের পানিতে ভাসছে বিলকিসের স্বপ্ন, মাথায় কিস্তির চাপ প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ অ্যা প্ল্যানের’ বিষয়ে জানালেন অর্থ উপদেষ্টা হাওরের ৭ জেলায় হাজার কোটি টাকার ফসলের ক্ষতি

অধ্যাদেশ নিয়ে সচিবালয়ে বৈঠক, সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা দেশে ফিরলে

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ ঘিরে সৃষ্ট সংকট নিয়ে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে বৈঠক করেছে এ বিষয়ে গঠিত ৭ জন সচিবের সমন্বয়ে গঠিত কমিটি। আজ বুধবার সচিবালয়ে এ বৈঠক হয়।

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আন্দোলনরত সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের দাবিগুলো মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে অবহিত করবেন। প্রধান উপদেষ্টা দেশে ফেরার পরই এ বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রসঙ্গত, রাষ্ট্রীয় সফরে আজই জাপান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা। ৪ দিনের এই রাষ্ট্রীয় সফর শেষে আগামী ৩১ মে তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

এদিকে সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো চেয়ারম্যান নুরুল ইসলাম জানান, ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সঙ্গে আলোচনা করেই আন্দোলন বিক্ষোভ কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

গত ২২ মে সরকারি চাকরি অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। এরপর গত রোববার কর্মকর্তা-কর্মচারীদের শাস্তি, বরখাস্ত ও অপসারণের বিধান রেখেই সরকারি চাকরি অধ্যাদেশের গেজেট প্রকাশ করে সরকার।

এ আইনে তদন্ত ছাড়া আট দিনের নোটিশে চাকরি থেকে কর্মকর্তা কর্মচারীদের অব্যাহতি দেওয়াসহ বেশ কিছু বিধান যুক্ত করা হয়। এসব বিধান প্রত্যাহারে বিক্ষোভ করছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। নতুন অধ্যাদেশকে নিবর্তনমূলক কালো আইন আখ্যা দিয়ে অবিলম্বে তা বাতিলের দাবি জানান আন্দোলনকারীরা। সরকারি কর্মচারীদের দাবি পর্যালোচনায় ১০ জনের কমিটি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102