সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
যেভাবে মোশাররফ করিমের কাছ থেকে অভিনয় শিখবেন ফরিদগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান শরীফ খান গ্রেপ্তার দুই যুগ ধরে বিনা ভাড়ায় ব্যবসা করছে ২৮ দোকানদার কোনো উপসর্গ ছাড়াই মানুষ অন্ধ হতে পারে যে কারণে মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে স্কুল শিক্ষক আটক ইবিতে তালাবায়ে আরাবিয়ার উদ্যোগে ‘মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ মালয়েশিয়ায় প্রবাসীদের প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ দূতাবাসের ছাতকে পুলিশ হেফাজত থেকে হাজী স্বপনকে ছেড়ে দেওয়ার অভিযোগ আলফাডাঙ্গায় বিদ্যুৎ সাশ্রয় ও পরিবেশ রক্ষায় ছাত্রদলের সচেতনতামূলক লিফলেট বিতরণ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

আন্দোলনকারীদের কড়া বার্তা দিল সরকার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫

সরকারি বিদ্যুৎ বিতরণ সংস্থা পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) মাধ্যমে দেশের গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করে। এসব সমিতির কয়েক হাজার কর্মী চাকরিবিধি বাস্তবায়ন, হয়রানি বন্ধ, মামলা প্রত্যাহারসহ সাত দফা দাবিতে গত সাত দিন ধরে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে আন্দোলন করে আসছেন।

এসব আন্দোলনকারীদের কড়া বার্তা দিল সরকার। পল্লী বিদ্যুৎ সংস্কার বিষয়টিকে অজুহাত হিসেবে সামনে এনে কিছু কর্মচারী দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে, যা অনভিপ্রেত বলে জানিয়েছে সরকার।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্দোলন প্রত্যাহার করে কর্মস্থলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। মন্ত্রণালয় বলছে, এই আন্দোলনের সঙ্গে পল্লী বিদ্যুৎ সমিতির ‘নিবেদিত কর্মকর্তা–কর্মচারীদের’ কোনো সম্পর্ক নেই।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “সরকার গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে, ‘পল্লী বিদ্যুৎ সংস্কার’ বিষয়টিকে অজুহাত হিসেবে সামনে এনে পল্লী বিদ্যুৎ সমিতির কিছু কর্মচারী দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছেন যা অভিপ্রেত নয়।

“তথাকথিত ‘বাংলাদেশ পল্লী বিদ্যুৎ এসোসিয়েশন’ নামক অনিবন্ধিত একটি সংগঠনের প্রেস বিজ্ঞপ্তি সরকারের গোচরীভূত হয়েছে।

এরূপ সংগঠন বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির কোন বৈধ সংগঠনের প্রতিনিধিত্ব করে না। দেশব্যাপী নিয়োজিত পল্লী বিদ্যুৎ সমিতির নিবেদিত কর্মকর্তা কর্মচারীদের সাথে এ আন্দোলনের কোনো সম্পর্ক নেই।”

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102