শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে রেকর্ডীয় খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন গাজীপুরে গৃহবধূ মিম হত্যার ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি আলম গ্রেপ্তার বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দিপু সভাপতি, জালাল সম্পাদক বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী

দেশে দুর্নীতি কমেনি বরং বেড়েছে : গয়েশ্বর

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫

চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনার প্রতিবাদে আয়োজিত সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশে দুর্নীতি কমেনি, বরং বেড়েছে। রোববার (২৫ মে) জাতীয় প্রেসক্লাবে ‘দেশ বাঁচাও, বন্দর বাঁচাও’ আন্দোলনের সভায় তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার আমলের দুর্নীতিবাজ কর্মকর্তারা এখনো বহাল থাকায় অন্তর্বর্তী সরকার দুর্নীতি দমন করেনি।

তিনি বলেন, দেশে গণতন্ত্র, মৌলিক অধিকার ও ভোটাধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত শান্তি ফিরবে না। গয়েশ্বর মন্তব্য করেন, প্রধান উপদেষ্টা ড. ইউনূস সুবিধা নিতে দেহত্যাগ করলেও পদত্যাগ করবেন না। দেশের বন্দর পরিচালনায় দক্ষ লোক না থাকলে বিদেশি বিশেষজ্ঞ আনার কথা বলেন তিনি।

সভায় আরও উপস্থিত ছিলেন ১২ দলীয় জোটের নেতা সৈয়দ এহসানুল হুদা, মোস্তফা জামাল হায়দার, সাইফুল হক, রুহিন হোসেন প্রিন্স, মজিবুর রহমান মঞ্জু, বজলুর রশিদ ফিরোজ, শাহাদাত হোসেন সেলিম, নূরুল হক নূর ও অন্যান্যরা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102