বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

বার্সেলোনাকে কাদিয়ে ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন আর্সেনাল

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫

আর্সেনালের নারীদের ঐতিহাসিক চ্যাম্পিয়নস লিগ জয়, বার্সেলোনার স্বপ্নভঙ্গ

চলতি মৌসুমে পুরুষ ও নারী বিভাগে ইউরোপ শ্রেষ্ঠত্বের দৌড়ে এগিয়ে ছিল বার্সেলোনা। তবে দু’দিকেই তাদের স্বপ্ন শেষ পর্যন্ত ভেঙে গেল। ছেলেরা সেমিফাইনালে বিদায় নেয়ার পর এবার নারীরাও হার মানল ফাইনালে। লিসবনে শনিবার রাতে নারী উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফাইনালে আর্সেনালের কাছে ১-০ গোলে হেরে যায় বার্সা।

৭৪তম মিনিটে স্টিনা ব্ল্যাকস্টেনিয়াসের একমাত্র গোলেই শিরোপা নিশ্চিত করে আর্সেনাল। এটি কোনো ইংলিশ ক্লাবের প্রথম নারী চ্যাম্পিয়নস লিগ জয়।

আর্সেনালের এই সাফল্য আরও বিশেষ কারণ—এটি তাদের ইউরোপিয়ান প্রতিযোগিতায় ১৮ বছর পর অর্জিত শিরোপা। কোচ ইয়োনাস আইডেভাল পদত্যাগের পর সহকারী কোচ রেনে সেগলার্সের অধীনে দলটি দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায়।

বার্সা ছিল পরিষ্কার ফেভারিট, তবে ফাইনালে তাদের রুখে দাঁড়ায় লড়াকু আর্সেনাল। গোলরক্ষক কাটা কোলের কয়েকটি সেভেও রক্ষা করতে পারেনি কাতালানদের হারের হাত থেকে। ম্যাচ শেষে হতাশ বোনমাতি বলেন, “আমরা আবার চেষ্টা করব।”

আর্সেনাল স্ট্রাইকার রুসো বলেন, “আমরা শুরু থেকেই বিশ্বাস রেখেছিলাম। এই জয় তারই ফল।”

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102