বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

ঈদুল আজহা : আজ মিলছে ট্রেনের ৪ জুনের টিকিট

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি পুরোদমে চলছে। আগামী ৭ জুনকে ঈদের দিন ধরে বাংলাদেশ রেলওয়ে এই টিকিট বিক্রি শুরু করেছে। 

আজ, রবিবার (২৫ মে) বিক্রি হচ্ছে ৪ জুনের ট্রেনের আসন টিকিট। যাত্রীদের সুবিধার জন্য এবার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে।

বিক্রির সময় ও অঞ্চল

সকাল ৮টা থেকে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে। এরপর দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে।

আসন সংখ্যা

এবার শুধু ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়া আন্তঃনগর ট্রেনগুলোতে মোট ৩৩ হাজার ৩১৫টি আসন রয়েছে। ঈদ উপলক্ষে রেলওয়ের কর্মপরিকল্পনা থেকে এই তথ্য জানা গেছে।

টিকিট বিক্রির সময়সূচি

৩১ মের আসন বিক্রি হয়েছে ২১ মে, ১ জুনের আসন বিক্রি হয়েছে ২২ মে, ২ জুনের আসন বিক্রি হয়েছে ২৩ মে।

৩ জুনের আসন বিক্রি হয়েছে ২৪ মে, ৪ জুনের আসন বিক্রি হচ্ছে ২৫ মে (আজ), ৫ জুনের আসন বিক্রি হবে ২৬ মে, ৬ জুনের আসন বিক্রি হবে ২৭ মে।

ফেরত ও অন্যান্য নিয়মাবলী

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগে ৭ দিনের ট্রেনের এই অগ্রিম টিকিটগুলো ফেরত দেওয়া যাবে না। একজন টিকিটপ্রত্যাশী সর্বোচ্চ ৪টি আসন একসঙ্গে সংগ্রহ করতে পারবেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102