বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামায়াত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছে জামায়াতে ইসলামী। শনিবার (২৪ মে) রাতে বিএনপির পর জামায়াতের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় রাত সাড়ে ৮টার পর এ বৈঠক শুরু হয়।

এর আগে শনিবার রাত ৮টায় তারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেন। প্রতিনিধি দলের অন্য সদস্য হলেন নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

এর আগে, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে প্রতিনিধিদলটি যমুনায় পৌঁছায়। পরে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসে তারা।

ওই প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন-বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সালাহউদ্দিন আহমেদ।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, বিএনপির পর জামায়াতের সঙ্গে বৈঠক হবে। জামায়াতের পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গেও প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার কথা রয়েছে। এছাড়া রাতে জাতীয় নাগরিক পার্টিও (এনসিপি) প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে বলে জানা গেছে।

কয়েকদিন ধরে চলমান রাজনৈতিক অস্থিরতা ও এর জেরে প্রধান উপদেষ্টার পদত্যাগের চিন্তাভাবনা নিয়ে আলোচনা চলছে দেশজুড়ে। দলগুলো বলছে, পদত্যাগ না করে প্রধান উপদেষ্টা নির্বাচন দিন, এটাই তাদের চাওয়া।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102