বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

আ. লীগের দোসর আখ্যা দিয়ে ৪৪ কর্মকর্তা ও ৯৫ ম্যাজিস্ট্রেটের তালিকা প্রকাশ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫

সরকারি প্রশাসন ও বিচার বিভাগের কিছু কর্মকর্তার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তাদের তালিকা প্রকাশ করেছে ‘জুলাই ঐক্য’ নামের একটি প্ল্যাটফর্ম। সংগঠনটির দাবি, সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে কর্মরত এসব কর্মকর্তা অতীত রাজনৈতিক পরিস্থিতিতে পক্ষপাতদুষ্ট ভূমিকা পালন করেছেন।

মঙ্গলবার (২০ মে) সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জুলাই ঐক্যের পক্ষ থেকে এসব অভিযোগ তোলা হয় এবং সাত দফা দাবি উপস্থাপন করা হয়। প্ল্যাটফর্মটির অন্যতম সংগঠক এবি জোবায়ের হুঁশিয়ারি দিয়ে বলেন, “আগামী ৩১ মে’র মধ্যে দাবি মানা না হলে আমরা ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবো।”

লিখিত বক্তব্যে সংগঠনের আরেক সদস্য মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ সাত দফা দাবি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে— তালিকাভুক্ত কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসর প্রদান, দ্রুত তদন্ত কমিটি গঠন করে অগ্রগতির প্রকাশ, তথ্য পাচার ও সহিংসতায় জড়িতদের সম্পদ জব্দ, দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ, একটি শ্বেতপত্র প্রকাশ, ফৌজদারি কার্যবিধির ১৩২ ধারা সংশোধন এবং সেনানিবাসে আশ্রিত ৬২৬ জনের  অবস্থান ও সহযোগীদের তালিকা প্রকাশ।

সংবাদ সম্মেলনে জুলাই-আগস্ট আন্দোলনের একজন শহীদের বাবা সৈয়দ গাজিউর রহমান ৪৪ জন প্রশাসনিক কর্মকর্তার নাম পড়ে শোনান। একইভাবে ৯৫ জন ম্যাজিস্ট্রেটের নাম তুলে ধরেন সংগঠনের আরেক সদস্য আব্দুল্লাহ আল মিনহাজ। তারা জানান, প্রকাশিত তালিকাগুলো আপাতত আংশিক এবং ভবিষ্যতে আরও বিস্তৃত তালিকা প্রকাশ করা হবে।

এছাড়া কালচারাল অঙ্গন, শিক্ষাক্ষেত্র, চিকিৎসা, আইন এবং গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়েও পর্যায়ক্রমে তালিকা প্রকাশের কথা জানানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102