মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মমতাকে শুভেন্দুর আক্রমণ: ‘এ জয় হিন্দুত্বের’ ভারতে ক্ষমতার মঞ্চ থেকে নির্মূল বামপন্থিরা মাওলানা তৌসিফকে ট্রেন থেকে ফেলে হত্যা: নিরপেক্ষ তদন্তের দাবি ওয়াইসির চার নবজাতকের আগমনে নতুন সংকট, দুধের খরচেই হিমশিম দরিদ্র পরিবার দুই ধাপে পে-স্কেল বাস্তবায়ন চায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন : মির্জা ফখরুল চলচ্চিত্রাঙ্গন ফ্যাসিবাদ মুক্ত করা হবে : নায়ক উজ্জ্বল বড় প্রকল্প মানেই বড় দুর্নীতি, ধারণাটি পরিবর্তন করতে হবে : সড়কমন্ত্রী বড় প্রকল্প মানেই বড় দুর্নীতি, ধারণাটি পরিবর্তন করতে হবে : সড়কমন্ত্রী বিধানসভায় হার, এবার প্রধানমন্ত্রী হওয়ার খেলায় দৌঁড়াবেন মমতা?

যথাসময়ে ফারাক্কা চুক্তি নবায়ন করা হবে : পানিসম্পদ উপদেষ্টা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫

যথাসময়ে ফারাক্কা চুক্তি নবায়ন করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, ‘পদ্মার পানির নায্য হিস্যা বুঝে নিতেও সরকার কাজ করছে। এখন দেড় বছর সময় আছে, যথাসময়ে ফারাক্কা চুক্তি নবায়ন করা হবে।’

সোমবার (১৯ মে) বেলা সাড়ে ১১টায় রাজশাহীর চারঘাটের বড়াল নদের উৎসমুখপরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, ‘দেশে বালু দস্যুতা এবংমাটি দস্যুতা চরম পর্যায়ে পৌঁছে গেছে। এগুলো বন্ধের ব্যাপারে প্রশাসনকে ১০ দফা স্পষ্ট নির্দেশনা দেওয়া আছে।’

উপদেষ্টা বলেন, ‘এক সময়ের প্রমত্তা বড়াল নদের প্রবাহ ফিরিয়ে আনতে বর্তমান সরকার বদ্ধপরিকর। বড়াল নদের প্রবাহ ফিরিয়ে আনতে সমন্বিত পদক্ষেপ নেওয়া হচ্ছে। এজন্য ভরাট হয়ে যাওয়া নদের আঠারো কিলোমিটার পুনঃখনন করা হবে এবং নদীর মুখের স্লুইচগেট অপসারণ করা হবে।’

এ সময় রাজশাহী পানি উন্নয়ন বোর্ড, পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্টদপ্তরের কর্মকর্তারা এবং পরিবেশ কর্মীরা  উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102