সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
যেভাবে মোশাররফ করিমের কাছ থেকে অভিনয় শিখবেন ফরিদগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান শরীফ খান গ্রেপ্তার দুই যুগ ধরে বিনা ভাড়ায় ব্যবসা করছে ২৮ দোকানদার কোনো উপসর্গ ছাড়াই মানুষ অন্ধ হতে পারে যে কারণে মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে স্কুল শিক্ষক আটক ইবিতে তালাবায়ে আরাবিয়ার উদ্যোগে ‘মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ মালয়েশিয়ায় প্রবাসীদের প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ দূতাবাসের ছাতকে পুলিশ হেফাজত থেকে হাজী স্বপনকে ছেড়ে দেওয়ার অভিযোগ আলফাডাঙ্গায় বিদ্যুৎ সাশ্রয় ও পরিবেশ রক্ষায় ছাত্রদলের সচেতনতামূলক লিফলেট বিতরণ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

নির্বাচনে আ.লীগের অংশগ্রহণের বিষয়ে যা বললেন ইসি মাছউদ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, স্থগিতাদেশ বাতিল বা প্রত্যাহার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ নেই।

সোমবার (১৯ মে) আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্রে রাজশাহীর ভোটার তালিকা হালনাগাদ-২০২৫ পরবর্তী পর্যালোচনা ও টেকসই উন্নয়ন পরিকল্পনা শীর্ষক দিনব্যাপী কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব তথা বলেন।

ইসি মাছউদ বলেন, “সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে, তার ধারাবাহিকতায় নির্বাচন কমিশন তাদের নিবন্ধন স্থগিত করেছে। নিবন্ধনের স্থগিতাদেশ বাতিল বা প্রত্যাহার না হলে সেই দল নির্বাচন করতে পারবে না। সুযোগ নেই।”

আওয়ামী লীগ ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন হবে কি না, এ নিয়ে কমিশন কী মনে করে জানতে চাইলে নির্বাচন কমিশনার বলেন, “এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় এখনো আসেনি।”

তিনি বলেন, “নির্বাচন কমিশন প্রধান উপদেষ্টার বেঁধে দেওয়া সময়ে নির্বাচন বাস্তবায়ন করতে সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে।”

কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। এছাড়াও অতিথি হিসেবে বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের ৭০ জন নির্বাচন কর্মকর্তা ও তথ্য সংগ্রহকারী কর্মকর্তা অংশ নেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102