মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মমতাকে শুভেন্দুর আক্রমণ: ‘এ জয় হিন্দুত্বের’ ভারতে ক্ষমতার মঞ্চ থেকে নির্মূল বামপন্থিরা মাওলানা তৌসিফকে ট্রেন থেকে ফেলে হত্যা: নিরপেক্ষ তদন্তের দাবি ওয়াইসির চার নবজাতকের আগমনে নতুন সংকট, দুধের খরচেই হিমশিম দরিদ্র পরিবার দুই ধাপে পে-স্কেল বাস্তবায়ন চায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন : মির্জা ফখরুল চলচ্চিত্রাঙ্গন ফ্যাসিবাদ মুক্ত করা হবে : নায়ক উজ্জ্বল বড় প্রকল্প মানেই বড় দুর্নীতি, ধারণাটি পরিবর্তন করতে হবে : সড়কমন্ত্রী বড় প্রকল্প মানেই বড় দুর্নীতি, ধারণাটি পরিবর্তন করতে হবে : সড়কমন্ত্রী বিধানসভায় হার, এবার প্রধানমন্ত্রী হওয়ার খেলায় দৌঁড়াবেন মমতা?

বালু ও ভূমি দস্যুতা চরম পর্যায়ে পৌঁছে গেছে : পরিবেশ উপদেষ্টা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫

পরিবেশ, বন ও জলবায়ু ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, দেশে বালু ও ভূমি দস্যুতা চরমে পৌঁছেছে এবং তা রোধে জেলা প্রশাসকদের (ডিসি) ১০ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার বড়াল নদীর উৎসমুখ পরিদর্শন শেষে তিনি বলেন, দিনে বা রাতে যেকোনো সময় অবৈধভাবে বালু বা মাটি উত্তোলন হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে। তিনি জানান, চারঘাটের বড়াল নদীতে নতুন করে স্লুইসগেটের প্রয়োজন নেই; বরং সমন্বিতভাবে নদী খনন ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রকল্পের স্বার্থে নদীর প্রবাহে আর বাধা সৃষ্টি করা যাবে না। ফসলি জমিতে পুকুর খননের সমালোচনা করে তিনি বলেন, এটি পরিবেশের জন্য হুমকি এবং জমির অপচয় রোধ করতে হবে। ফারাক্কা পানি চুক্তি নিয়ে এখনই আলোচনার সময় নয় বলেও তিনি মন্তব্য করেন। নদী ও পরিবেশ রক্ষায় তিনি দায়িত্বপ্রাপ্তদের দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102