মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মমতাকে শুভেন্দুর আক্রমণ: ‘এ জয় হিন্দুত্বের’ ভারতে ক্ষমতার মঞ্চ থেকে নির্মূল বামপন্থিরা মাওলানা তৌসিফকে ট্রেন থেকে ফেলে হত্যা: নিরপেক্ষ তদন্তের দাবি ওয়াইসির চার নবজাতকের আগমনে নতুন সংকট, দুধের খরচেই হিমশিম দরিদ্র পরিবার দুই ধাপে পে-স্কেল বাস্তবায়ন চায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন : মির্জা ফখরুল চলচ্চিত্রাঙ্গন ফ্যাসিবাদ মুক্ত করা হবে : নায়ক উজ্জ্বল বড় প্রকল্প মানেই বড় দুর্নীতি, ধারণাটি পরিবর্তন করতে হবে : সড়কমন্ত্রী বড় প্রকল্প মানেই বড় দুর্নীতি, ধারণাটি পরিবর্তন করতে হবে : সড়কমন্ত্রী বিধানসভায় হার, এবার প্রধানমন্ত্রী হওয়ার খেলায় দৌঁড়াবেন মমতা?

ইশরাকের শপথে আইনি জটিলতা রয়েছে : স্থানীয় সরকার উপদেষ্টা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথগ্রহণ নিয়ে আইনি সমস্যা ও মেয়াদসংক্রান্ত জটিলতা রয়েছে, এবং এই জটিলতা নিরসন না হওয়া পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত সম্ভব নয় বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার (১৯ মে) জাতীয় ক্রীড়া পরিষদে ইউএনএফপিএ’র সঙ্গে এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, “ডিএসসিসি মেয়র নিয়োগের বিষয়ে এখনো কিছু মেয়াদসংক্রান্ত আইনি জটিলতা রয়েছে। এসব না কাটলে সিদ্ধান্ত নেওয়া যাবে না।” তিনি আন্দোলনকারীদের নাগরিক দুর্ভোগের বিষয়টি বিবেচনায় রেখে ধৈর্য ধরার আহ্বান জানান।

এ সময় তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পাকিস্তান সফর নিয়েও কথা বলেন। বলেন, “সীমান্তবর্তী কোনো স্টেডিয়ামে যাতে খেলা না হয় এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তান দূতাবাসের সঙ্গে যোগাযোগ চলছে।”

এ ছাড়া বিসিবি নির্বাচন নিয়েও জটিলতা রয়েছে জানিয়ে তিনি বলেন, “এগুলোর সমাধান দ্রুত সময়ের মধ্যে সম্ভব নয়।”

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102