সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
যেভাবে মোশাররফ করিমের কাছ থেকে অভিনয় শিখবেন ফরিদগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান শরীফ খান গ্রেপ্তার দুই যুগ ধরে বিনা ভাড়ায় ব্যবসা করছে ২৮ দোকানদার কোনো উপসর্গ ছাড়াই মানুষ অন্ধ হতে পারে যে কারণে মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে স্কুল শিক্ষক আটক ইবিতে তালাবায়ে আরাবিয়ার উদ্যোগে ‘মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ মালয়েশিয়ায় প্রবাসীদের প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ দূতাবাসের ছাতকে পুলিশ হেফাজত থেকে হাজী স্বপনকে ছেড়ে দেওয়ার অভিযোগ আলফাডাঙ্গায় বিদ্যুৎ সাশ্রয় ও পরিবেশ রক্ষায় ছাত্রদলের সচেতনতামূলক লিফলেট বিতরণ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

সাম্য হত্যাকাণ্ড : ডিবিকে তদন্ত হস্তান্তরের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ মে, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইনস্টিটিউট (আইইআর) শিক্ষার্থী সাম্য হত্যার তদন্ত ডিবিকে (গোয়েন্দা পুলিশ) হস্তান্তরের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (১৮ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতে তিনি এ আশ্বাস দেন। প্রতিনিধি দলে আইইআরের পরিচালক অধ্যাপক হোসনে আরা বেগম ও কয়েকজন শিক্ষার্থী ছিলেন। সাক্ষাৎ শেষে হোসনে আরা বলেন, তাঁরা দ্রুত বিচার চান এবং উপদেষ্টা মনোযোগ দিয়ে তাঁদের কথা শুনেছেন।

সাম্যের বন্ধু এসএস নাহিন ইসলাম জানান, শাহবাগ থানাকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হলেও অগ্রগতি না পাওয়ায় তারা এ সাক্ষাতের পথ বেছে নেন। উপদেষ্টা ডিবিকে তদন্ত দেওয়ার পাশাপাশি বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার প্রক্রিয়া পরিচালনার আশ্বাস দিয়েছেন। নাহিন বলেন, তাঁরা এখনই কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নেননি। আশ্বাস বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলনে যাবেন বলে জানান।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102