সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
যেভাবে মোশাররফ করিমের কাছ থেকে অভিনয় শিখবেন ফরিদগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান শরীফ খান গ্রেপ্তার দুই যুগ ধরে বিনা ভাড়ায় ব্যবসা করছে ২৮ দোকানদার কোনো উপসর্গ ছাড়াই মানুষ অন্ধ হতে পারে যে কারণে মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে স্কুল শিক্ষক আটক ইবিতে তালাবায়ে আরাবিয়ার উদ্যোগে ‘মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ মালয়েশিয়ায় প্রবাসীদের প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ দূতাবাসের ছাতকে পুলিশ হেফাজত থেকে হাজী স্বপনকে ছেড়ে দেওয়ার অভিযোগ আলফাডাঙ্গায় বিদ্যুৎ সাশ্রয় ও পরিবেশ রক্ষায় ছাত্রদলের সচেতনতামূলক লিফলেট বিতরণ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

ড. ইউনূস যাচ্ছেন না, বাংলাদেশ প্রতিনিধি পাঠাবে ফ্রান্স-স্পেন কনফারেন্সে

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ মে, ২০২৫

জাতিসংঘের দুই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ফোরামে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েও যাচ্ছেন না অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ফ্রান্স ও স্পেন সরকারের পক্ষ থেকে তাকে আমন্ত্রণ জানানো হলেও, এই সফর দুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

৯ থেকে ১৩ জুন ফ্রান্সের নিস শহরে অনুষ্ঠিতব্য জাতিসংঘের তৃতীয় ওশেন কনফারেন্সে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। অপরদিকে, ৩০ জুন থেকে ৩ জুলাই স্পেনে অনুষ্ঠিতব্য “ফিন্যান্সিং ফর ডেভেলপমেন্ট কনফারেন্স (FfD4)”-এ যোগ দিতে আমন্ত্রণ জানায় স্পেন সরকার। তবে ড. ইউনূস কোনো কনফারেন্সেই অংশ নিচ্ছেন না।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, কেবল কনফারেন্সে অংশ নেওয়ার জন্য বিদেশ সফর করা ঠিক হবে না—এমন নীতিগত সিদ্ধান্তের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফ্রান্সের ক্ষেত্রে দ্বিপাক্ষিক বৈঠকের প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ, কিন্তু ফরাসি সরকার থেকে সাড়া না পাওয়ায় সফরটি বাতিল করা হয়।

উল্লেখ্য, বাংলাদেশ এই দুই কনফারেন্সে প্রতিনিধি দল পাঠাবে। ওশেন কনফারেন্সে নেতৃত্ব দেবেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ, এবং স্পেনের FfD4 কনফারেন্সে অংশ নেবে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ERD) প্রতিনিধি দল।

এই দুটি আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ অর্থনীতি, জলবায়ু ও উন্নয়ন ইস্যুতে আন্তর্জাতিক অবস্থান তুলে ধরার একটি বড় সুযোগ হলেও, সরকারপ্রধানের অনুপস্থিতি কূটনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন তুলেছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102