শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে রেকর্ডীয় খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন গাজীপুরে গৃহবধূ মিম হত্যার ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি আলম গ্রেপ্তার বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দিপু সভাপতি, জালাল সম্পাদক বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী

কালবৈশাখী ঝড়ে স্ত্রী নিহত, বেঁচে গেছেন স্বামী

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ মে, ২০২৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে বটগাছ ভেঙে শাপলা বেগম (৩৮) নামে এক নারী নিহত হয়েছেন। তবে ঘটনার সময় বাইরে থাকায় তার স্বামী খোকা মিয়া (৫০) বেঁচে গেছেন।

শনিবার (১৭ মে) দিবাগত রাত ৯টার দিকে রাখালবুরুজ ইউনিয়নের পীরপল বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাপলা বেগম পীরপল গ্রামের চা দোকানি খোকা মিয়ার দ্বিতীয় স্ত্রী।

স্থানীয়রা জানান, রাতে নিজেদের চা দোকানে কাজ করছিলেন শাপলা বেগম। এ সময় তার স্বামী খোকা বাজারের বাইরে ছিলেন। হঠাৎ আকাশ খারাপ দেখে তাকে ফোন করে তাড়াতাড়ি আসতে বলেন শাপলা। এরপরই প্রচণ্ড বাতাস সঙ্গে বজ্রবৃষ্টি শুরু হয়। একপর্যায়ে দোকানের পাশে থাকা বটগাছ ভেঙে পড়ে যায়। এতে গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই শাপলা বেগমের মৃত্যু হয়। পরে স্বামী খোকা এসে স্ত্রীকে মৃত দেখতে পান।

তবে এলাকাবাসীর অভিযোগ, বাজারে অনেক দিন ধরেই ওই গাছটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। বারবার সতর্ক করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়নি। যার ফলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

এ দুর্ঘটনার খবর পেয়ে পীরপল বাজারের ঘটনাস্থলে যান গোবিন্দগঞ্জ থানার উপ-পরির্দশক (এসআই) হারুন অর রশীদ ও রাখালবুরুজ ইউপি চেয়ারম্যান হাসানুল চৌধুরী ডিউক। তারা এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102