শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে রেকর্ডীয় খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন গাজীপুরে গৃহবধূ মিম হত্যার ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি আলম গ্রেপ্তার বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দিপু সভাপতি, জালাল সম্পাদক বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী

খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ট্যাংকলরী-থ্রিহুইলার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও ৪ জন আহত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ মে, ২০২৫

খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলা সদরের পশ্চিম পাশের গোলনা নামক
স্থানে ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় ট্যাংকলরী-থ্রি হুইলার মুখোমুখি
সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন।

গতকাল শনিবার সকাল
সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কয়রা সদরের আবু বকর সিদ্দিক (রা.) জামে মসজিদের ইমাম ও
ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক হাফেজ মঈনুল ইসলাম(৪৫), ইসলামিক ফাউন্ডেশনের
সাধারণ কেয়ারটেকার মাওলানা আব্দুর রশীদ সানা(৫০) ও থ্রিহুইলার চালক কয়রার
ভান্ডারপোল এলাকার বাসিন্দা আলী হোসেন গাজীর পুত্র রফিকুল গাজী(৫৬)।
এছাড়া এ ঘটনায় আহত হন চারজন থ্রি হুইলারের যাত্রী। তাদেরকে খুলনা
মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন, কয়রার
মনিরুজ্জামান, মঈনুল, আ:সাত্তার ও ইউনুস।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, ঘটনার পর
থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
যশোর-ঢ-৪১-০০০৪ নম্বরের ট্যাংকলরীটি খুলনা থেকে সাতক্ষীরার দিকে এবং
খুলনা-থ-১১-০১৭৫ নম্বরের মাহেন্দ্রা কোম্পানীর থ্রি হুইলারটি যাত্রী বহন
করে কয়রা থেকে খুলনার দিকে আসছিল। ঘটনাস্থলের রাস্তা ভাঙ্গা থাকায়
মাহেন্দ্রাটি ডানে মোড় নিলেই বিপরীত দিক থেকে আসা ট্যাংকলরীর সাথে
মুখোমুখি সংঘর্ষে মাহেন্দ্রাটি দুমরে মুচড়ে যায়। এসময় ট্যাংকলরীটি পাশের
খাদে পড়ে যায়। কিছু সময়ের জন্য ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটলেও পরে
স্বাভাবিক হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102