বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতি: চীনের ক্রমবর্ধমান প্রভাব ও বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ উচ্ছেদের তালিকায় ৯৫ শতাংশই মুসলিম, নন্দীগ্রামে সাম্প্রদায়িক বৈষম্যের ভয়াবহ চিত্র এ বছর মার্কিন নাগরিকদের হজে না যাওয়ার পরামর্শ দূতাবাসের পহেলা বৈশাখে পান্তা-ইলিশ : লোকজ ঐতিহ্য নাকি শহুরে প্রথা? সুস্থ জীবনের মূলমন্ত্র নিয়মিত ব্যায়াম গরু বলে ঘোড়ার মাংস বিক্রি, জবাই করা ১৪ ঘোড়া উদ্ধার ইসরায়েল হামলা চালালেও যুদ্ধবিরতিতে রাজি হিজবুল্লাহ যুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরায়েল ‘শোচনীয় পরাজয়’ বরণ করেছে : রাশিয়া ১৬৫ কোটি ৭৬ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ : বিজিবি হাতিরঝিলে বাসা থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কালীগঞ্জে গরুকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মা-ছেলের মৃত্যু

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫

লালমনিরহাটের কালীগঞ্জে পরিবারের পালিত গরুকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মা ও ছেলের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ মে) সকাল ৯টার দিকে উপজেলার গোড়ল ইউনিয়নের দুলালি হাড়িখোওয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, সকালে হঠাৎ বৃষ্টির মধ্যে গরুটি ছুটে গিয়ে বাড়ির একটি ঘরে ঢুকে পড়ে, যেখানে ব্যাটারিচালিত একটি অটোরিকশা চার্জে দেওয়া ছিল। গরুটি দৌড়াতে গিয়ে অসাবধানতা বশত অটোরিকশার সঙ্গে ধাক্কা খায় এবং বিদ্যুতায়িত হয় গরুটিকে বাঁচাতে গিয়ে প্রথমেই বিদ্যুতায়িত হন জামাল হোসেন (৩০)। তিনি ঘটনাস্থলেই আটকে পড়েন। মুহূর্তেই ছেলেকে বাঁচাতে ছুটে যান তার মা, কমলা বেগম (৭০)। তিনিও বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

এ সময় জামালের বোন, কিছুক্ষণ পর বাড়ির মূল বিদ্যুৎ সংযোগ বন্ধ করে মা ও ভাইকে সরিয়ে আনেন। কিন্তু ততক্ষণে দুজনেই নিথর হয়ে গেছেন

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য রশিদুল ইসলাম বলেন, জামাল ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুতে পরিবারটি এখন দারুণ সংকটে পড়েছে। শোকস্তব্ধ হয়ে পড়েছেন তার স্ত্রী, অসহায় হয়ে পড়েছে গোটা পরিবার।

কালীগঞ্জের গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোস্তাকিম ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতায়িত গরুকে বাঁচাতে গিয়ে মা ও ছেলের এমন করুণ মৃত্যু হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102