শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে রেকর্ডীয় খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন গাজীপুরে গৃহবধূ মিম হত্যার ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি আলম গ্রেপ্তার বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দিপু সভাপতি, জালাল সম্পাদক বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী

বিয়ের ৮ দিনের মাথায় স্বামীকে খুন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিয়ের মাত্র আট দিনের মাথায় স্ত্রীর হাতে নির্মমভাবে খুন হয়েছেন মেহেদী হাসান (২৭)। শনিবার (১৭ মে) ভোরে পৌর শহরের মসজিদ পাড়ায় এ ঘটনা ঘটে। পুলিশ স্ত্রী জান্নাত আক্তারকে (১৮) আটক করেছে। তিনি প্রাথমিকভাবে স্বামী হত্যার দায় স্বীকার করেছেন।

পুলিশ জানায়, শুক্রবার রাতে স্বামীকে কোকের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করেন জান্নাত। পরে বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন তিনি। বিয়ের আগে জান্নাতের অন্য এক যুবকের সঙ্গে প্রেম ছিল, যা বিয়ের পরও চলছিল।

নিহতের মা বকুল বেগম বলেন, “আট দিন হলো বিয়ে দিয়েছি। ছেলের বউ তার প্রেমিকের কারণে আমার ছেলেকে হত্যা করেছে। আমি বিচার চাই।”
আখাউড়া থানার ওসি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং তদন্ত চলছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102