শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে রেকর্ডীয় খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন গাজীপুরে গৃহবধূ মিম হত্যার ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি আলম গ্রেপ্তার বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দিপু সভাপতি, জালাল সম্পাদক বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী

বাগেরহাটে ৫ দাবীতে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক কর্মকর্তাদের মানববন্ধন

মোঃ তরিকুল মোল্লা, (ফকিরহাট,বাগেরহাট সদর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫

বেতন-ভাতা পরিশোধসহ পাঁচ দফা দাবিতে বাগেরহাটে মানববন্ধন করেছেন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক গণশিক্ষা প্রকল্পের শিক্ষক, পরিদর্শক ও কর্মচারীরা। শনিবার (১৭ মে) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

বক্তারা জানান, পাঁচ মাস ধরে বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। ঈদুল আজহার আগে বকেয়া বেতন, বোনাস ও প্রকল্পের দ্রুত অনুমোদনের দাবি জানান বক্তারা।

তাদের দাবি—অষ্টম পর্যায়ের প্রকল্প অনুমোদন, বর্তমান জনবলকে রাজস্বভুক্তকরণ, সপ্তম পর্যায়ের জনবলকে স্বয়ংক্রিয়ভাবে অষ্টম পর্যায়ে স্থানান্তর এবং বেতন বৃদ্ধির বিষয়গুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে।

মানববন্ধনে বক্তব্য দেন মাওলানা বশির উদ্দিন, হাফেজ আব্দুল্লাহ আল মামুন, মাওলানা মাহবুবুর রহমানসহ আরও অনেকে। বক্তারা দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102