বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

ঈদের ছুটির সঙ্গে সমন্বয়, শনিবার খোলা থাকবে সব শিক্ষাপ্রতিষ্ঠান

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ মে, ২০২৫

আসন্ন পবিত্র ঈদ-উল-আজহার ছুটির সঙ্গে সমন্বয় করে আগামীকাল শনিবার (১৭ মে) এবং পরবর্তী শনিবার (২৪ মে) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দাপ্তরিক কার্যক্রম সচল রাখতে সাপ্তাহিক ছুটির দিনেও অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম চালু থাকবে।

সরকারি নির্বাহী আদেশ অনুযায়ী, ১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার) ঈদ উপলক্ষ্যে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সেই ছুটির ভারসাম্য রক্ষা করতে দুই শনিবার অফিস খোলা রাখার সিদ্ধান্ত এসেছে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়সহ সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠান ১৭ ও ২৪ মে খোলা থাকবে।

সাপ্তাহিক ছুটির দিন ১৭ ও ২৪ মে খোলা থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিস
জাতীয় বিশ্ববিদ্যালয় এক অফিস আদেশে জানিয়েছে, ওই দুই দিন আঞ্চলিক কেন্দ্রসহ মূল ক্যাম্পাসের কার্যক্রম চলবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন স্বাক্ষরিত আদেশে সংশ্লিষ্ট দপ্তর ও বিভাগীয় প্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ও জানিয়েছে, অতিরিক্ত ছুটির কারণে শিক্ষা কার্যক্রমে ব্যাঘাত এড়াতে ওই দুই শনিবার দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা রাখা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ১৭ ও ২৪ মে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, বিভিন্ন শিক্ষা বোর্ড, এনটিআরসিএ, এনসিটিবি ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সব দপ্তরকে বিষয়টি অবহিত করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102