শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে রেকর্ডীয় খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন গাজীপুরে গৃহবধূ মিম হত্যার ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি আলম গ্রেপ্তার বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দিপু সভাপতি, জালাল সম্পাদক বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী

ধান নিয়ে ফেরার পথে বজ্রপাতে যুবকের মৃত্যু

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ মে, ২০২৫

শেরপুরের শ্রীবরদীতে আকস্মিক বজ্রপাতে সুজন আহমেদ ওরফে রহিমুল্লাহ (২৭) নামে যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ মে) বিকেলে উপজেলার ভেলুয়া ইউনিয়নের লক্ষ্মীডাংরি গ্রামের একটি ধান ক্ষেতে ওই ঘটনা ঘটে।

নিহত সুজন আহমেদ একই গ্রামের বেপারী বাড়ির আক্তার আলীর ছেলে।

নিহতের স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সুজন আহমেদ কৃষি শ্রমিক হিসেবে কাজ করতেন। শুক্রবার সকালে অন্যের জমিতে ধান কাটতে ধান কাটতে যান সুজন। বিকেলে হঠাৎ বৃষ্টি শুরু হলে আকস্মিক বজ্রপাত হতে থাকে। একপর্যায়ে সুজন ধানের আঁটি নিয়ে বাড়ি ফেরার উদ্দেশে রওনা হলে বজ্রপাতে গুরুতর আহত হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ভেলুয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর করিম বজ্রপাতে কৃষি শ্রমিক নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, “সুজন কৃষি শ্রমিক ছিলেন। আকস্মিক বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে বাড়ি ফেরার পথে বজ্রপাতে তার মৃত্যু হয়।”

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102