বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ মে, ২০২৫

আক্রমণ-প্রতি আক্রমণে ম্যাচ জমে ওঠে শুরু থেকে। বাংলাদেশ কিংবা নেপাল কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। তবে শেষ হাসিটা হাসল বাংলাদেশই। নেপালকে আজ ২-১ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে গোলাম রব্বানী ছোটনের দল। গোল দুটি করেন আশিকুর রহমান ও অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল।

বাংলাদেশ সেমিফাইনালে পা রেখেছিল গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে। নেপাল অপরগ্রুপের রানার্সআপ হলেও বাংলাদেশকে ঠিকই চাপে ফেলতে শুরু করে। অরুণাচল প্রদেশের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে ম্যাচের ১৭ মিনিটে সুজন দাঙ্গোলের শট লাফিয়ে ওঠে ঠেকিয়ে দেন বাংলাদেশ গোলরক্ষক ইসমাইল হোসেন মাহিন।

২২ মিনিটে পাল্টা আক্রমণে যায় বাংলাদেশ। নাজমুলের দারুণ এক পাস ধরে বক্সে ঢুকে পড়েন রিফাত কাজী। কিন্তু তাঁর বাঁ পায়ের শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন নেপাল গোলরক্ষক ভক্ত বাহাদুর পরিয়ার।

৩০ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া নেপালের ফুটবলারের শট পোস্টে লেগে বাইরে চলে যায়। ৩৭ মিনিটে নাজমুলের ডান পায়ের শট ঠেকিয়ে দেন বাহাদুর। বিরতির পর ৫৮ মিনিটে নাজমুলের কর্নার থেকে মিঠুর চৌধুরীর হেড জালে যাওয়ার আগেই ফিরিয়ে দেয় নেপাল। তবে ৭৩ মিনিটে আশিকুর রহমানের আর আটকাতে পারেনি তারা। নাজমুলের কর্নার থেকে দারুণ এক হেডে জাল কাঁপান আশিকুর।

পিছিয়ে পড়ার পর হতাশায় কিছুটা নুয়ে পড়ে নেপাল। বাংলাদেশও এর সুযোগ নিতে কোনো ভুল করেনি। তাই তো দ্বিতীয় গোলটি এসেছে মাত্র ৮ মিনিটের ব্যবধানে। দুই ফুটবলারকে বোকা বানিয়ে বক্সের ভেতর ফাঁকা জায়গায় নাজমুলের উদ্দেশে বল বাড়ান মোহাম্মদ মানিক। বাহাদুর সামনে এসে তাঁকে প্রতিরোধ করার চেষ্টা করলেও ডান পায়ের ছোঁয়ায় ব্যবধান দ্বিগুণ করে ফেলেন বাংলাদেশ অধিনায়ক।

৮৭ মিনিটে সুজনের গোলে নেপাল ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল বটে। কিন্তু পরে আর ঘুরে দাঁড়াতে পারেনি। অপর সেমিফাইনালে ঘণ্টাখানেক পর মুখোমুখি হবে স্বাগতিক

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102