বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

পাকিস্তানকে সমর্থন করায় তুর্কি ফার্মের লাইসেন্স বাতিল ভারতের

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ মে, ২০২৫

পাকিস্তানের বিরুদ্ধে চালানো অপারেশন সিঁদুরে পাকিস্তানের পক্ষে কাজ করায় তুরস্কের ফার্ম ‘সেলেবি গ্রাউন্ড হ্যান্ডেলিং ক্লিয়ারেন্সের’ নিরাপত্তা ছাড়পত্র বাতিল করেছে নরেন্দ্র মোদির ভারত। এ ফার্মটি ভারতের ৯টি বিমানবন্দরে লাগেজ হ্যান্ডেলিংয়ের কাজ করত। যারমধ্যে মুম্বাই ও বেঙ্গালুরু বিমানবন্দরও রয়েছে।

ভারতের বেসামরিক বিমান কর্তৃপক্ষ বৃহস্পতিবার (১৫ জুন) জানিয়েছে, তার্কিস এ ফার্মের ছাড়পত্র বাতিল আজ থেকে কার্যকর হবে।

সংবাদমাধ্যম দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, অপারেশন সিঁদুর চালানোর সময় তুরস্ক পাকিস্তানকে শুধু মুখেই সমর্থন জানায়নি। তারা পাকিস্তানকে আসিসগার্ড সোনগার এবং বায়রাকতার টিবি-২ ড্রোন দিয়েছে। যেগুলো ভারতের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে।

এছাড়া অপারেশন সিঁদুর চালানোর আগেই করাচি বন্দরে তুরস্কের একটি যুদ্ধজাহাজ নোঙর করে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। এরপর করাচিতে তার্কিস বিমানবাহিনীর সি-১৩০ যুদ্ধবিমানও অবতরণ করেছিল।

এদিকে পাকিস্তানকে সহায়তা করায় তুরস্ককে বয়কট করার ঘোষণা দিয়েছে ভারতীয়রা। তারা তুরস্ক ও আজারবাইজান ভ্রমণ বাতিল করছে।

গতকাল বুধবার ভারতের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় তুরস্কের শিক্ষা বিষয়ক ইনস্টিটিউটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। একইপথে হেঁটেছে ভারতীয় একটি মাদ্রাসাও।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102