শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে রেকর্ডীয় খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন গাজীপুরে গৃহবধূ মিম হত্যার ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি আলম গ্রেপ্তার বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দিপু সভাপতি, জালাল সম্পাদক বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী

চট্টগ্রামে পিক-আপের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় আবুল হোসেন (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ মে) সকাল সাড়ে ৭টার দিকে কলাবাড়িয়া এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন উপজেলার পূর্ব লালানগর গ্রামের বাসিন্দা। কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, আবুল হোসেনসহ তিন পথচারী ছোট দারোগারহাট বাজারের দিকে যাওয়ার সময় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় চট্টগ্রামগামী একটি পিকআপ ভ্যান তাদের ধাক্কা দেয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আবুল হোসেনকে মৃত ঘোষণা করেন। আরও দুইজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন পুলিশ পরিদর্শক।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102