বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

মোদি অবশ্যই প্রতিশোধ নেবে,দেশকে সজাগ থাকতে বললেন : ইমরান খান

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫

ভারতের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তানকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও কারাবন্দি বিরোধী নেতা ইমরান খান। তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিশোধমূলক আচরণ করতে পারেন, এজন্য দেশ ও জাতিকে সতর্ক থাকতে হবে। বুধবার (১৪ মে) পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এ তথ্য জানায়।

ইমরান খানের বোন আলেমা খান জানান, কারাগারে সাক্ষাতে ইমরান বলেন— যুদ্ধকালীন পরিস্থিতিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জরুরি। একই সঙ্গে তিনি ভারতের বিরুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীর জবাবের প্রশংসা করেন।
পিটিআই নেতা শেখ ওয়াকাস আকরাম বলেন, ইমরান মনে করেন, সশস্ত্র বাহিনীর জবাব কেবল জাতির নয়, কারাবন্দিদের মনোবলও বাড়িয়েছে। তবে তিনি সতর্ক করে বলেন, “মোদির প্রতারণামূলক আচরণ ভারতের আগ্রাসনের পুনরাবৃত্তি ঘটাতে পারে।”
এদিকে পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গোহর আলী খান বলেন, “যদি ভারতের সঙ্গে যুদ্ধবিরতি সম্ভব হয়, তবে রাজনৈতিক বিরোধীদের সঙ্গেও সংলাপ হওয়া উচিত।”

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102