মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
দুই ধাপে পে-স্কেল বাস্তবায়ন চায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন : মির্জা ফখরুল চলচ্চিত্রাঙ্গন ফ্যাসিবাদ মুক্ত করা হবে : নায়ক উজ্জ্বল বড় প্রকল্প মানেই বড় দুর্নীতি, ধারণাটি পরিবর্তন করতে হবে : সড়কমন্ত্রী বড় প্রকল্প মানেই বড় দুর্নীতি, ধারণাটি পরিবর্তন করতে হবে : সড়কমন্ত্রী বিধানসভায় হার, এবার প্রধানমন্ত্রী হওয়ার খেলায় দৌঁড়াবেন মমতা? ডাকাত দলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ‘গলা কাটা রাজু’ মোহাম্মদপুরের কিশোর গ্যাং নেতা ‘ভাইস্তা বিল্লাল’ গ্রেপ্তার জার্মানি থেকে দেশবন্ধু উপাধিতে ভূষিত প্রধানমন্ত্রী তারেক রহমান মোবাইল ফোনের আসক্তিতে বই পড়ার অভ্যাস বিলুপ্তির পথে : হাবিপ্রবি উপাচার্য

নির্বাচন পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় : প্রেস সচিব

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জাতীয় নির্বাচন আয়োজন বাংলাদেশের একান্ত অভ্যন্তরীণ বিষয়। তিনি বলেন, “আমরা সকলকে আহ্বান জানাই, নির্বাচন সংক্রান্ত বিষয়ে বাংলাদেশের জনগণের সার্বভৌম ইচ্ছার প্রতি যেন সবাই শ্রদ্ধাশীল থাকে।”

ভারতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানাতে গিয়ে শফিকুল আলম বলেন, “আওয়ামী লীগ কর্তৃক সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ক্ষত এখনো আমাদের কাছে অম্লান। আমরা প্রত্যক্ষ করেছি কীভাবে তারা দেশের গণতান্ত্রিক কাঠামো ধ্বংস করেছে, রাজনৈতিক পরিসর সংকুচিত করেছে এবং তাদের ১৫ বছরের স্বৈরাচারী শাসনে বাংলাদেশের সার্বভৌমত্বকে আপোষের দিকে ঠেলে দিয়েছে।”

তিনি আরও বলেন, “জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব রক্ষা এবং জুলাই আন্দোলনের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার স্বার্থে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা প্রয়োজন।”

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “আওয়ামী লীগ অতীতে একাধিকবার প্রহসনমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের ইচ্ছাকে উপেক্ষা করেছে এবং দেশের নির্বাচন প্রক্রিয়া ও প্রতিষ্ঠানগুলোর অপূরণীয় ক্ষতি করেছে।”

তিনি জানান, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি ব্যাপক সংস্কার প্রক্রিয়ার মাধ্যমে দেশের গণতান্ত্রিক কাঠামো পুনর্গঠনে কাজ করে যাচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102