বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

সচল হলো এনআইডি কার্যক্রম, যে কারণে বন্ধ ছিল

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) জটিলতায় আট ঘণ্টা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা বিঘ্নিত হওয়ার পর কেটেছে সেই অবস্থা। মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যায় এনআইডি মহাপরিচালক এএসএম হুমায়ুন এ তথ্য জানান।

তিনি বলেন, আমাদের সার্ভারে লগইন করার জন্য ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়ার পর একটি ওয়ান টাইম পাসওয়ার্ডের (ওটিপি) প্রয়োজন হয়, তা সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৬টা পর্যন্ত বন্ধ ছিল, এখন সচল হয়েছে। আগামীকাল থেকে আবার আগের মতো কার্যক্রম চলবে।

তিনি জানান, ওটিপি জটিলতার কারণে দিনভর নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা এনআইডি সার্ভারে কোনো তথ্য ইনপুট দিতে পারেননি। ফলে এনআইডি সংশোধন, স্থানান্তর, নতুন ভোটার অন্তর্ভুক্তকরণ সংক্রান্ত সেবাগুলো বিঘ্নিত হয়েছে। তবে এনআইডি যাচাই সেবা সচল ছিল।

বর্তমানে ইসির সার্ভারে সাড়ে ১২ কোটির মতো ভোটার রয়েছে। এদের অনেকেই বিভিন্ন কারণে প্রতিদিন আবেদন করেন। এ ছাড়া ভোটার তালিকায় যুক্ত অনেকেই আবেদন করে থাকেন।

এ সংক্রান্ত আবেদনগুলোর বিপরীতে সেবা কার্যক্রম বিঘ্নিত হয়েছিল। তবে ওটিপি ছাড়াও ফেস রিকগনিশনের মাধ্যমে সার্ভারে প্রবেশ করা গেছে। এর ফলে কোনো কোনো কর্মকর্তা সেবাদান অব্যাহত রাখেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102